শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আলীনগর চৌমুহনী বাজারের ঐতিহ্য ও পরিচয় রক্ষায় ব্যবসায়ীদের সোচ্চার অবস্থান

ভোটের আগের রাতে টাকা বিতরণের ১১ দলীয় জোট প্রার্থীর বিরুদ্ধে

ডেস্ক রিপোর্ট / ৯১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

ফরিদপুর-২ আসনে ভোটের আগের রাতে টাকা বিতরণের অভিযোগ, অস্বীকার ১১ দলীয় জোট প্রার্থীর
নির্বাচনের মাত্র এক দিন আগে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে ১১ দলীয় জোটের প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগ উঠেছে। অভিযোগটি করেছেন একই আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু। তবে অভিযুক্ত পক্ষ অভিযোগটি অস্বীকার করেছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে নগরকান্দা উপজেলার লস্কারদিয়া গ্রামে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে শামা ওবায়েদ ইসলাম বলেন, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত প্রায় ১২টার দিকে নগরকান্দার চরযোশর্দী ইউনিয়নের আলগাদিয়া এবং সালথা উপজেলার রামকান্তুপুর ও বাহিরদিয়া গ্রামসহ কয়েকটি স্থানে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থীর লোকজন ভোটারদের মাঝে টাকা বিতরণের চেষ্টা করেন। তিনি দাবি করেন, তার দলের কর্মীরা বিষয়টি টের পেয়ে বাধা দিলে সংশ্লিষ্ট ব্যক্তিরা সেখান থেকে চলে যান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনী এলাকায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কমিশন তাদের দায়িত্ব পালন করছেন। তবে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে ভোটের আগের রাতেও এ ধরনের ঘটনা ঘটতে পারে। বিষয়টি প্রশাসন, সেনাবাহিনী ও নির্বাচন কমিশনের নজরে আনার কথাও জানান তিনি।
অন্যদিকে, ফরিদপুর-২ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী আল্লামা শাহ আকরাম আলী অভিযোগটি নাকচ করেছেন। তিনি বলেন, তার সমর্থকদের বিরুদ্ধে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগ সঠিক নয়। এটি মিথ্যা ও ভিত্তিহীন। তিনি দাবি করেন, নির্বাচনের পরিবেশ ভালো রয়েছে এবং তার কর্মীরা নিজেদের সামর্থ্য অনুযায়ী নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন।
এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসন বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর