শনিবার, ০২ মে ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
বিদ্যুৎ বিপর্যয়ে চা শিল্পে ধস, কমলগঞ্জে কোটি টাকার ক্ষতি তারেক মিয়ার উদ্যোগে কমলগঞ্জে মে দিবসের ওয়ান ডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কমলগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনীতে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও পুষ্টিকর খাদ্য বিতরণ কমলগঞ্জে ৪ দিন বিদ্যুৎহীনতা বিপর্যস্ত জনজীবন; কুপির আলোয় এসএসসি প্রস্তুতি ঝড়-বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত কমলগঞ্জ, পানিবন্দি বহু পরিবার; অন্ধকারে পরীক্ষা কমলগঞ্জে অসহায় দুই পরিবারের পাশে দাঁড়ালেন কৃষিবিদ মুঈদ আশিক চিশতী কমলগঞ্জে হৃদরোগে আক্রান্ত শিশুর চিকিৎসায় প্রবাসীদের সহায়তা, আরও সহযোগিতার আহ্বান সাপ্তাহিক পত্রিকা ‘কমলগঞ্জের হালচাল’-এর উদ্বোধন উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত এমপি নাসের রহমানের উদ্যোগে রাজনগর হাসপাতালে নতুন জেনারেটর স্থাপনের সিদ্ধান্ত

মৌলভীবাজারের ৪ আসনেই বিএনপি প্রার্থীর বিজয়

ডেস্ক রিপোর্ট / ৪১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

মৌলভীবাজার জেলার চা বাগান ও হাওরবেষ্টিত এলাকা নিয়ে গঠিত চারটি সংসদীয় আসনেই বিএনপি প্রার্থীদের ভূমিধস বিজয় হয়েছে।

মৌলভীবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান পাভেল বৃহস্পতিবার মধ্যরাতে ৪টি আসনের ফল ঘোষণার পর তার কার্যক্রম শেষ করেন। জেলায় ৪টি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ২৪ জন। মোট ভোটার ছিলেন ১৬ লাখ ১৪ হাজার ৯৩৬ জন।

রিটার্নিং কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান পাভেল জানান, জেলায় ভোটকেন্দ্র ছিল ৫৫৮টি আর ভোট পড়েছে ৫১.২৭ শতাংশ। পোস্টাল ভোট রেজিস্ট্রেশন হয়েছিল ২৩ হাজার ৭৩৬। নির্ধারিত সময়ের মধ্যে এসে পৌঁছায় ১৬ হাজার ৮৬২ ভোট। বাতিল হয় ১ হাজার ৪৬৪ ভোট।

মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) বিএনপির বিজয়ী প্রার্থী মো. নাসির উদ্দিন আহমদ মিঠু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯৮ হাজার ২৮২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাওলানা আমিনুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৩ হাজার ১৩ ভোট। এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ পেয়েছে ১০ হাজার ৪৬৯, আর না পেয়েছে ৭৯ হাজার ৫২৭ ভোট।

মৌলভীবাজার-২ (কুলাউড়া) বিএনপির প্রার্থী শওকতুল ইসলাম শুকু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৮ হাজার ৩৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের জেলা আমির ইঞ্জিনিয়ার মো. সাহেদ আলী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৩ হাজার ৪৫৮ ভোট। এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ পেয়েছে ৮৩ হাজার ৯৩০, আর না পেয়েছে ৬৭ হাজা ৯৩৫ ভোট।

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে বড় ব্যবধানে জয় লাভ করেছেন সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের বড় ছেলে ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান। তিনি এর আগেও এই আসনের সংসদ সদস্য ছিলেন। ধানের শীষ প্রতীকে তার পাওয়া ভোট ১ লাখ ৫৬ হাজার ৭৫৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৭ হাজার ৬৩৬ ভোট। এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ পেয়েছে ১ লাখ ৩৩ হাজার ৯১৬ ভোট, আর না পেয়েছে ৭৮ হাজার ৬৭১ ভোট।

মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ ও শ্রীমঙ্গল) আসন দীর্ঘ ৩৫ বছর পর পুনরুদ্ধার করেন বিএনপির প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরী। তিনি ধানের শীষে ভোট পেয়েছেন ১ লাখ ৭০ হাজার ৮৭৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী শেখ নূরে আলম হামিদী দেওয়াল ঘড়ি প্রতীকে ৫০ হাজার ২০৪ ভোট পেয়েছেন। এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ পেয়েছে ১ লাখ ২৭ হাজার ৪২৮ ভোট। আর ‘না’ পেয়েছে ১ লাখ ৭ হাজার ৬৩৩ ভোট।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নিজ জেলা ও উপজেলায় বিএনপির এ বিজয়কে ভিন্নভাবে মূল্যায়ন করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এ বিজয়কে জেলায় জামায়াতের রাজনীতিতে এক নতুন চ্যালেঞ্জ ও বার্তা বলে মনে করছেন তারা। 


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর