শনিবার, ০২ মে ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
বিদ্যুৎ বিপর্যয়ে চা শিল্পে ধস, কমলগঞ্জে কোটি টাকার ক্ষতি তারেক মিয়ার উদ্যোগে কমলগঞ্জে মে দিবসের ওয়ান ডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কমলগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনীতে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও পুষ্টিকর খাদ্য বিতরণ কমলগঞ্জে ৪ দিন বিদ্যুৎহীনতা বিপর্যস্ত জনজীবন; কুপির আলোয় এসএসসি প্রস্তুতি ঝড়-বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত কমলগঞ্জ, পানিবন্দি বহু পরিবার; অন্ধকারে পরীক্ষা কমলগঞ্জে অসহায় দুই পরিবারের পাশে দাঁড়ালেন কৃষিবিদ মুঈদ আশিক চিশতী কমলগঞ্জে হৃদরোগে আক্রান্ত শিশুর চিকিৎসায় প্রবাসীদের সহায়তা, আরও সহযোগিতার আহ্বান সাপ্তাহিক পত্রিকা ‘কমলগঞ্জের হালচাল’-এর উদ্বোধন উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত এমপি নাসের রহমানের উদ্যোগে রাজনগর হাসপাতালে নতুন জেনারেটর স্থাপনের সিদ্ধান্ত

আলীনগরে ১২০ চা শ্রমিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি / ৮৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নে শীতার্ত চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ইউনিয়ন পরিষদ। তীব্র শীতে অসহায় ও নিরন্ন শ্রমিক পরিবারের কষ্ট লাঘবে ইটখোলা চৌমুহনী এলাকায় এই মানবিক কর্মসূচি আয়োজন করা হয়।

মঙ্গলবার (৩ মার্চ) বিকাল ৪টায় আয়োজিত অনুষ্ঠানে আলীনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্জনা আক্তার হেনার উদ্যোগে চা বাগানের প্রায় ১২০টি পরিবারের হাতে কম্বলসহ বিভিন্ন ধরনের শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

নির্জনা আক্তার হেনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষকদলের সদস্য সচিব আবদুল আহাদ, ইউপি সদস্য হায়দর মেম্বার, কিরণ মেম্বার ও রইচ মেম্বার।

বক্তারা বলেন, “তীব্র শীতে চা বাগানের শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। এ ধরনের উদ্যোগ তাদের দুর্ভোগ কিছুটা হলেও কমাতে সহায়ক হবে।” ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্জনা আক্তার হেনা জানান, পর্যায়ক্রমে ইউনিয়নের অন্যান্য এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝেও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

শীতবস্ত্র পেয়ে চা শ্রমিক পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেন এবং এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর