বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে শাবানা বেগম হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শমশেরনগরে মুসলিম কিশোরীর হিন্দু ধর্ম গ্রহণ করে বিয়ে দেশের জন্য ১৮ বছরেই আত্মত্যাগ, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে স্মরণ মৌলভীবাজারে ১৮ পদে নিয়োগ পরীক্ষা ৩০ অক্টোবর, দালাল থেকে সতর্ক করল প্রশাসন মৌলভীবাজারে পলিথিনবিরোধী অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা শ্রীরামপুর নয়াবাজারে আল ইকরা ইসলামি কিন্ডারগার্টেনের ভিত্তিপ্রস্তর স্থাপন মৌলভীবাজারে চুরি যাওয়া দুই গরু উদ্ধার, পিকআপসহ আটক ৪ কমলগঞ্জে ছুটি শেষের ২৬ দিনেও কর্মস্থলে ফেরেননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীমঙ্গলে বসতঘরের পাশ থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার শ্রীমঙ্গলে জালে আটকে পড়া অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর

শমশেরনগরে মুসলিম কিশোরীর হিন্দু ধর্ম গ্রহণ করে বিয়ে

রিপোটার : / ৮৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের ডেবলছড়ায় ১৬ বছর বয়সী এক কিশোরীর ধর্ম পরিবর্তন করে বিয়ের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় কিশোরীর পরিবারের পক্ষ থেকে নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্য পারতালি।

পরিবারের সূত্রে জানা যায়, ডেবলছড়ার ওই কিশোরী একই এলাকার বাসিন্দা সূর্য বাউরীর সঙ্গে বাড়ি থেকে চলে যায়। পরে কিশোরীর বাবা মসুদ মিয়া কমলগঞ্জ থানায় নিখোঁজসংক্রান্ত একটি সাধারণ ডায়েরি করেন।

কিশোরীর চাচা কদ্দুস মিয়া অভিযোগ করে বলেন, পূজার আগের দিন বিষয়টি শমশেরনগর ইউনিয়ন পরিষদের সদস্য পারতালিকে জানানো হয়। এ সময় তিনি জানান, তাদের বিয়ে হয়ে গেছে, তাই খোঁজাখুঁজি করে লাভ নেই।

এদিকে, শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, “আমরা সেখানে গিয়েছিলাম। ইউপি সদস্য বিষয়টি সমাধান করে দেবেন বলে তিন দিন সময় নিয়েছেন।”

অন্যদিকে, ইউপি সদস্য পারতালি জানান, ওই কিশোরী হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ে করেছে। তিনি আরও দাবি করেন, কিশোরী অন্তঃসত্ত্বা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর