শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আলীনগর চৌমুহনী বাজারের ঐতিহ্য ও পরিচয় রক্ষায় ব্যবসায়ীদের সোচ্চার অবস্থান

কমলগঞ্জে মুঈদ আশিক চিশতীর উদ্যোগে বৃহৎ ইফতার ও দোয়া মাহফিল

মো.সাইদুল ইসলাম / ১৭৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

পবিত্র মাহে রমজান উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে তরুণ উদ্যোক্তা ও কৃষিবিদ মুঈদ আশিক চিশতীর উদ্যোগে এক বৃহৎ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) উপজেলার পৌর এলাকার খুশালপুরে তাঁর নিজ বাসভবনে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক সৌহার্দ্যপূর্ণ মিলনমেলায় পরিণত হয় আয়োজনটি।

মুঈদ আশিক চিশতী মৌলভীবাজার-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও বিশিষ্ট জননেতা আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)-এর পুত্র। স্থানীয় সূত্র জানায়, পবিত্র রমজানের তাৎপর্যকে সামনে রেখে তিনি এলাকাবাসী, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন পেশাজীবীদের নিয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করেন।

ইফতার মাহফিলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ; উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন; কমলগঞ্জ উপজেলা ইউসিসিএ লি. এর সভাপতি মো. ছরওয়ার শোকরানা নান্না; উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ হাবিবুর রহমান নোমান; উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান; কমলগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শোয়েব আহমদ; পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রত্যুষ ধর; পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল আহমদ জুলি। এছাড়াও বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আগত অতিথিদের সঙ্গে মুঈদ আশিক চিশতী সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। এ সময় তিনি পবিত্র রমজানের শিক্ষা আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার বার্তা সমাজে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

পবিত্র রমজানের এমন আয়োজনকে স্থানীয়রা সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর