বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ১৭ ফুটের অজগর উদ্ধার রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল কমলগঞ্জে ‘আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে জনমতের ওপর গুরুত্বারোপ উপজেলা সদর গ্রুপ কমিটির নির্বাচন ঘিরে ছলিমবাজারে শ্রমিকদের সঙ্গে তারেক মিয়ার মতবিনিময় সভা শ্রীমঙ্গলে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি “হাজি মুজিব “ কমলগঞ্জে ১,২০০ ফলন্ত কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ শ্রীমঙ্গলে লোকালয় থেকে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার সীমান্তে নিহত মুজিবুরের পরিবার পেল প্রধানমন্ত্রীর সহায়তা

কমলগঞ্জে সেক্রিফাইস গ্রুপ পতনঊষারের উদ্যোগে এতিম হাফেজদের ঈদ উপহার ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক / ৮৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৯ মার্চ, ২০২৬

কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নে সামাজিক সংগঠন “সেক্রিফাইস গ্রুপ পতনঊষার”-এর উদ্যোগে এতিম কোরআনে হাফেজ শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি ও পায়জামা বিতরণ এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি সাইফুর রহমান চৌধুরী কায়েসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুরমান আলীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড সদস্য তোয়াবুর রহমান তবারক, পতনঊষার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুনেদ আহমেদ, বরুনা মাদ্রাসার মুহতামিম মুফতি সাজ্জাদুর রহমান কাসেমী, সেক্রিফাইস গ্রুপের উপদেষ্টা মাছুম আহমেদ পারভেছ এবং সংগঠনের দাতা সদস্য ওমান প্রবাসী ইলিয়াছুর রহমান

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুমান আহমেদ, শরিষতলা বাজার সমিতির সভাপতি কামাল আহমেদ, হাজী সোলেমান মিয়া, আনোয়ার খান, তালেব উদ্দিন, সাজিদুর রহমান সাচ্ছু, আব্দুল আহাদ, আবদাল খান, জিয়াউর রহমান সানি, জাহাঙ্গীর আহমেদ, আব্দুস সামাদ আজাদ, মুহিদ আহমেদ, সোয়েব আহমেদ, মিজান পারভেছসহ সেক্রিফাইস গ্রুপ পতনঊষার-এর নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা সেক্রিফাইস গ্রুপ পতনঊষারের মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সংগঠনের পাশে থেকে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আশ্বাস দেন।

ইফতার মাহফিল শেষে মালিকিয়া মাদ্রাসার মুহতামিম আব্দুল হাফিজ বিশেষ মোনাজাত পরিচালনা করেন। এতে সংগঠনের নেতৃবৃন্দ, দাতা সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের জন্য দোয়া করা হয়।

অনুষ্ঠান শেষে আয়োজকরা উপস্থিত অতিথি, দাতা সদস্য ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর