শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আলীনগর চৌমুহনী বাজারের ঐতিহ্য ও পরিচয় রক্ষায় ব্যবসায়ীদের সোচ্চার অবস্থান

ঈদ সামনে রেখে শ্রীমঙ্গলে ভিজিএফ চাল বিতরণ শুরু, উদ্বোধন করলেন হাজি মুজিব

নিজস্ব প্রতিবেদক / ৮৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পবিত্র ঈদকে সামনে রেখে অসচ্ছল পরিবারের মাঝে সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সকালে উপজেলার ৩নং সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাজি মুজিবুর রহমান চৌধুরী। তিনি বলেন, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির লক্ষ্য হলো দরিদ্র ও প্রান্তিক মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। ইতোমধ্যে দরিদ্র পরিবারের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে কৃষি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, “সরকারি ভিজিএফের চাল জনগণের অর্থেই ক্রয় করা হয়, তাই এই সহায়তা যথাযথভাবে ব্যবহার করা উচিত। এবার তুলনামূলক উন্নত ও চিকন চাল বিতরণ করা হচ্ছে। এটি বিক্রি না করে পরিবারের খাদ্য হিসেবে ব্যবহারের জন্য তিনি সুবিধাভোগীদের প্রতি আহ্বান জানান।”

সংসদ সদস্য বলেন, সরকারের লক্ষ্য কেবল সহায়তা প্রদান নয়, বরং এমন পরিবেশ সৃষ্টি করা যাতে ভবিষ্যতে এই সহায়তা গ্রহণকারী পরিবারগুলো নিজেরাই স্বাবলম্বী হয়ে অন্যদের সহায়তা করতে সক্ষম হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহিবুল্লা আকিব, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহির মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক নুর এ আলম সিদ্দিকী, যুবদল নেতা মুহিউদ্দিন ঝাড়ু, সাংবাদিক সৈয়দ আবু জাফর সালাউদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গল পৌরসভা ছাড়াও আশিদ্রোন, ভুনবীর, সাতগাঁও, কালাপুর, সিন্দুরখান ইউনিয়ন ও মুসলিমবাগ এলাকায় পর্যায়ক্রমে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর