বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ১৭ ফুটের অজগর উদ্ধার রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল কমলগঞ্জে ‘আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে জনমতের ওপর গুরুত্বারোপ উপজেলা সদর গ্রুপ কমিটির নির্বাচন ঘিরে ছলিমবাজারে শ্রমিকদের সঙ্গে তারেক মিয়ার মতবিনিময় সভা শ্রীমঙ্গলে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি “হাজি মুজিব “ কমলগঞ্জে ১,২০০ ফলন্ত কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ শ্রীমঙ্গলে লোকালয় থেকে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার সীমান্তে নিহত মুজিবুরের পরিবার পেল প্রধানমন্ত্রীর সহায়তা

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এমপি হাজী মুজিবের ব্যতিক্রমী আয়োজন

ডেস্ক রিপোর্ট / ১৫০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬


নতুন পোশাক ও মেহেদী উৎসবে উচ্ছ্বাসে মাতল শতাধিক শিশু

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ছড়িয়ে দিতে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)-এর উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ব্যতিক্রমধর্মী আয়োজন অনুষ্ঠিত হয়েছে। নতুন পোশাক উপহার ও ‘মেহেদী উৎসব’-কে ঘিরে এদিন আনন্দে মেতে ওঠে শতাধিক শিশু।

শুক্রবার (২০ মার্চ) সকালে কমলগঞ্জ উপজেলার খুশালপুর গ্রামে সংসদ সদস্যের নিজ বাসভবনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত শিশুরা অংশ নেয়।

অনুষ্ঠানে শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয় এবং তাদের হাতে মেহেদী পরিয়ে দেওয়া হয়। উৎসবমুখর পরিবেশে শিশুরা আনন্দ-উল্লাসে মেতে ওঠে, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

শিশুদের এ আনন্দঘন মুহূর্তে সংহতি জানাতে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুজ্জামান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়ালসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ—জেলা বিএনপির সদস্য দুরুদ আহমেদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান এবং যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

আয়োজক সূত্রে জানা যায়, ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে পৌঁছে দিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে এবং আগামীতেও এ ধরনের কার্যক্রম চালু থাকবে।

ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার এ ব্যতিক্রমী আয়োজন স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর