শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আলীনগর চৌমুহনী বাজারের ঐতিহ্য ও পরিচয় রক্ষায় ব্যবসায়ীদের সোচ্চার অবস্থান

ধলাই নদীতে বালুর বিরুদ্ধে ‘এক দিনের কঠোরতা’, নাকি চলমান সমস্যার সাময়িক চিত্র?

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: / ৮৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

কমলগঞ্জের ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলনের ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনের কারাদণ্ড ও চারটি ট্রাক জব্দের ঘটনা প্রশাসনিক তৎপরতার পরিচয় দিলেও, প্রশ্ন উঠেছে—এতে কি সত্যিই বন্ধ হবে দীর্ঘদিনের বালু সিন্ডিকেট?

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় রানীরবাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মালিক মিয়া (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে অবৈধ বালু পরিবহনে ব্যবহৃত চারটি ট্রাক জব্দ করা হয়।

স্থানীয় সূত্র বলছে, ধলাই নদীর এই অংশে দীর্ঘদিন ধরেই প্রভাবশালী একটি চক্র নিয়মিত বালু উত্তোলন করে আসছে। মাঝে মধ্যে প্রশাসনিক অভিযান হলেও তা স্থায়ী সমাধান আনতে পারছে না। ফলে নদীর স্বাভাবিক প্রবাহ, তীরবর্তী জমি এবং পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তবে সচেতন মহলের মতে, বিচ্ছিন্ন অভিযান নয়—প্রয়োজন নিয়মিত নজরদারি, স্থানীয় প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ এবং বালু সিন্ডিকেটের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনা। অন্যথায় এমন অভিযান কেবল সাময়িক ভয় তৈরি করলেও, সমস্যার শিকড় অক্ষতই থেকে যাবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর