বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ১৭ ফুটের অজগর উদ্ধার রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল কমলগঞ্জে ‘আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে জনমতের ওপর গুরুত্বারোপ উপজেলা সদর গ্রুপ কমিটির নির্বাচন ঘিরে ছলিমবাজারে শ্রমিকদের সঙ্গে তারেক মিয়ার মতবিনিময় সভা শ্রীমঙ্গলে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি “হাজি মুজিব “ কমলগঞ্জে ১,২০০ ফলন্ত কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ শ্রীমঙ্গলে লোকালয় থেকে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার সীমান্তে নিহত মুজিবুরের পরিবার পেল প্রধানমন্ত্রীর সহায়তা

কমলগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনীতে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও পুষ্টিকর খাদ্য বিতরণ

মো.সাইদুল ইসলাম / ৮৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং ১০টি এতিমখানা-মাদ্রাসায় পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ ও খাদ্য সহায়তা কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডা. মাহবুবুল আলম ভুইয়ার সভাপতিত্বে এবং স্যানিটারি ইন্সপেক্টর দুলাল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে বক্তারা পুষ্টি সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আসাদুজ্জামান তিনি বলেন, “সুস্থ জাতি গঠনের মূল ভিত্তি হলো সঠিক পুষ্টি। শিশুদের সুষম খাদ্য গ্রহণে অভ্যস্ত করতে পরিবার, শিক্ষক ও সমাজকে একযোগে কাজ করতে হবে। জাতীয় পুষ্টি সপ্তাহ শুধু একটি অনুষ্ঠান নয়, এটি দীর্ঘমেয়াদি সচেতনতার একটি প্ল্যাটফর্ম।”তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের মাঝে এ ধরনের প্রতিযোগিতা আয়োজন তাদের মানসিক ও শারীরিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখে।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তিনি বলেন, “দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে হলে পুষ্টি বিষয়ে সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। বিশেষ করে শিশুদের মধ্যে অপুষ্টি প্রতিরোধে নিয়মিত প্রচার-প্রচারণা ও মাঠপর্যায়ে কার্যক্রম জোরদার করা হচ্ছে।”

তিনি আরও জানান, “এ ধরনের কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব জীবনে পুষ্টির গুরুত্ব সম্পর্কে ধারণা অর্জন করছে।”

জেলা বিএনপি সদস্য দুরুদ আহমেদ তিনি বলেন, “পুষ্টি একটি মৌলিক অধিকার। একটি সুস্থ প্রজন্ম গড়ে তুলতে হলে পুষ্টিহীনতা দূর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোরও দায়িত্ব রয়েছে।”

তিনি এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন তিনি বলেন, “শিক্ষার্থীদের মাঝে পুষ্টি বিষয়ক প্রতিযোগিতা আয়োজন একটি ভালো উদ্যোগ। এর মাধ্যমে শিশুদের মধ্যে সচেতনতা তৈরি হবে এবং তারা ভবিষ্যতে স্বাস্থ্যকর জীবনযাপনে উদ্বুদ্ধ হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ কারিমা তাসনিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভীন, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শেষে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং উপস্থিত অতিথিদের মাধ্যমে বিভিন্ন এতিমখানা-মাদ্রাসায় পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর