বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ১৭ ফুটের অজগর উদ্ধার রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল কমলগঞ্জে ‘আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে জনমতের ওপর গুরুত্বারোপ উপজেলা সদর গ্রুপ কমিটির নির্বাচন ঘিরে ছলিমবাজারে শ্রমিকদের সঙ্গে তারেক মিয়ার মতবিনিময় সভা শ্রীমঙ্গলে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি “হাজি মুজিব “ কমলগঞ্জে ১,২০০ ফলন্ত কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ শ্রীমঙ্গলে লোকালয় থেকে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার সীমান্তে নিহত মুজিবুরের পরিবার পেল প্রধানমন্ত্রীর সহায়তা

ঝড়-বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত কমলগঞ্জ, পানিবন্দি বহু পরিবার; অন্ধকারে পরীক্ষা

রিপোটার : / ৭৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় টানা বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের প্রভাবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সোমবার গভীর রাতে আঘাত হানা কালবৈশাখি ঝড়ে ঘরবাড়ি, গাছপালা ও বিদ্যুৎ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একইসঙ্গে পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা তৈরি হয়ে বহু পরিবার পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে।
ঝড়ের তাণ্ডবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অন্তত অর্ধশতাধিক বসতঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছ উপড়ে পড়ে বিদ্যুৎ লাইন ছিঁড়ে যাওয়ায় বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর প্রভাব পড়ে শিক্ষা কার্যক্রমেও—মুন্সিবাজারের একটি এসএসসি পরীক্ষাকেন্দ্রে বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের অন্ধকারে পরীক্ষা দিতে হয়, যা তাদের জন্য বড় ধরনের ভোগান্তি সৃষ্টি করে।
এদিকে লাউয়াছড়া এলাকার ভেতরে গাছ পড়ে যাওয়ায় ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। একইভাবে শমশেরনগর এলাকায় রেললাইনে গাছ পড়ে ঢাকাগামী একটি ট্রেন প্রায় ৪০ মিনিট আটকে থাকে, এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
টানা বৃষ্টিপাত ও উজানের ঢলে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিশেষ করে মুন্সিবাজার ও পতনঊষার অঞ্চলের অর্ধশতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ধলাই ও আশপাশের নদ-নদীর পানি বাড়তে থাকায় স্থানীয়দের মধ্যে বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
পানি উন্নয়ন বিভাগের তথ্যমতে, নদীর পানি এখনো বিপদসীমার নিচে থাকলেও পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে। অপরদিকে প্রশাসন জানিয়েছে, ঝড়ে ক্ষতিগ্রস্ত সড়ক ও যোগাযোগ ব্যবস্থা দ্রুত স্বাভাবিক করার কাজ চলছে এবং বৃষ্টিপাত কমলে পানি দ্রুত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর