শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
দলীয় কর্মসূচিতে অনুপস্থিতি, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক বহিষ্কার শ্রীমঙ্গলে শাবানা বেগম হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শমশেরনগরে মুসলিম কিশোরীর হিন্দু ধর্ম গ্রহণ করে বিয়ে দেশের জন্য ১৮ বছরেই আত্মত্যাগ, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে স্মরণ মৌলভীবাজারে ১৮ পদে নিয়োগ পরীক্ষা ৩০ অক্টোবর, দালাল থেকে সতর্ক করল প্রশাসন মৌলভীবাজারে পলিথিনবিরোধী অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা শ্রীরামপুর নয়াবাজারে আল ইকরা ইসলামি কিন্ডারগার্টেনের ভিত্তিপ্রস্তর স্থাপন মৌলভীবাজারে চুরি যাওয়া দুই গরু উদ্ধার, পিকআপসহ আটক ৪ কমলগঞ্জে ছুটি শেষের ২৬ দিনেও কর্মস্থলে ফেরেননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীমঙ্গলে বসতঘরের পাশ থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার

কমলগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন আহ্বায়ক বহিষ্কার

রিপোটার : / ২৫২ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিবেদকঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক সিদ্ধান্তে ৬নং আলীনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ইকবাল হোসেনকে তার পদ থেকে বহিষ্কার করা হয়। সংগঠন সূত্রে জানা যায়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে জানানো হয়, ভুক্তভোগীদের পক্ষ থেকে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরীর নিকট সরাসরি অভিযোগ উত্থাপিত হলে বিষয়টি তদন্ত করে সাংগঠনিকভাবে এ ব্যবস্থা গ্রহণ করা হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জমির আহমদ জয় এবং সদস্য সচিব রিয়াজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ নিশ্চিত করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর