শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার

কমলগঞ্জে হৃদরোগে আক্রান্ত শিশুর চিকিৎসায় প্রবাসীদের সহায়তা, আরও সহযোগিতার আহ্বান

রিপোটার : / ৮১ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নে হৃদরোগে আক্রান্ত চার বছর বয়সী শিশু সিয়ামের চিকিৎসার জন্য মানবিক সহায়তার হাত বাড়িয়েছে স্থানীয় প্রবাসীরা। উপজেলার আলীনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে শিশুটির পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে।
জানা যায়, উপজেলার গোবিন্দপুর গ্রামের অটোরিকশা চালক মিলন মিয়ার সন্তান সিয়াম জন্মগত জটিল হৃদরোগে ভুগছে। চিকিৎসকদের মতে, শিশুটির সুস্থতার জন্য দ্রুত উন্নত চিকিৎসা প্রয়োজন, যা দেশের বাইরে নেওয়ারও প্রয়োজন হতে পারে।
ঢাকার হৃদরোগ বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল ডা. নুরুন্নাহার ফাতেমা জানিয়েছেন, শিশুটির জীবন রক্ষায় উন্নত চিকিৎসার বিকল্প নেই। প্রয়োজন অনুযায়ী ঢাকাসহ দেশের বাইরে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা করাতে হতে পারে, যার ব্যয় অত্যন্ত ব্যয়বহুল।
অসহায় পিতা মিলন মিয়ার পক্ষে এ ব্যয় বহন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। দিনমজুর হিসেবে কাজ করে কোনোমতে সংসার চালানো এই পরিবারটি ইতোমধ্যে একটি কন্যাশিশু হারানোর শোক বহন করছে, ফলে বর্তমান পরিস্থিতি তাদের জন্য আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।
এমন প্রেক্ষাপটে ৬নং ওয়ার্ড প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে প্রবাসীদের পক্ষ থেকে ২৬ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে এ সহায়তা শিশুটির পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় সমাজসেবক তাজুদুল ইসলাম পুতুল বলেন, এটি কেবল একটি আর্থিক সহায়তা নয়, বরং মানবিক দায়িত্ববোধ থেকে নেওয়া উদ্যোগ। তিনি সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের প্রতি শিশুটির চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান জানান।
এদিকে শিশুটির পিতা মিলন মিয়া বলেন, “আমি গরিব মানুষ। আমার সন্তানের চিকিৎসা করানোর সামর্থ্য নেই। সমাজের সহায়তা পেলে হয়তো আমার সন্তানকে বাঁচাতে পারব।”
শিশুটির চিকিৎসার জন্য সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।
যোগাযোগ:
মিলন মিয়া (শিশুর পিতা)
মোবাইল: ০১৭৮৪৪৯২৭৩৯


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর