শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

সাপ্তাহিক পত্রিকা ‘কমলগঞ্জের হালচাল’-এর উদ্বোধন

কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি / ১০৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

কমলগঞ্জে নতুন সাপ্তাহিক পত্রিকা ‘কমলগঞ্জের হালচাল’-এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য। তিনি বলেন, সমাজের সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগ তুলে ধরতে দায়িত্বশীল গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন এই পত্রিকাটি এলাকাবাসীর প্রত্যাশা পূরণে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এতে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পত্রিকার সম্পাদক ও প্রকাশকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে শুরুতে কোরআন তেলাওয়াত করা হয়। পরে অতিথিদের সম্মাননা প্রদান, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উদ্বোধনী কার্যক্রম সম্পন্ন হয়।

বক্তারা আশা প্রকাশ করেন, নতুন এ সাপ্তাহিক পত্রিকা স্থানীয় নানা সমস্যা, উন্নয়ন সম্ভাবনা ও জনজীবনের বিভিন্ন দিক তুলে ধরতে কার্যকর ভূমিকা রাখবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর