শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

তারেক মিয়ার উদ্যোগে কমলগঞ্জে মে দিবসের ওয়ান ডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: / ৮৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১ মে, ২০২৬

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে একদিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) কমলগঞ্জ গণমহাবিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
কমলগঞ্জ উপজেলা সদর গ্রুপ কমিটি এবং সদর গ্রুপ কমিটির সভাপতি প্রার্থী ও ট্রফি দাতা মো. তারেক মিয়ার উদ্যোগে আয়োজিত এই খেলায় স্থানীয় শ্রমজীবী ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
টুর্নামেন্টে সভাপতিত্ব করেন উপজেলা সদর সিএনজি স্ট্যান্ডের সভাপতি খলিল মিয়া। ধারাভাষ্য প্রদান করেন সিএনজি স্ট্যান্ডের ম্যানেজার আনফর আলী।
অনুষ্ঠানে বক্তব্যে আয়োজক ও ট্রফি দাতা মো. তারেক মিয়া বলেন, “মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। এই দিনকে স্মরণীয় করে রাখতে এবং শ্রমিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও বিনোদনের সুযোগ সৃষ্টি করতে আমাদের এই আয়োজন। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার পরিকল্পনা রয়েছে।”
সভাপতির বক্তব্যে খলিল মিয়া বলেন, “শ্রমিকরা সমাজের চালিকাশক্তি। তাদের সুস্থ বিনোদন ও ঐক্য ধরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের এই টুর্নামেন্ট সেই ঐক্যেরই একটি উদাহরণ।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভানুগাছ চৌমুহনী সিএনজি স্ট্যান্ডের সাধারণ সম্পাদক মো. হেলালুর রহমান হেলাল, সদর গ্রুপ কমিটির সাধারণ সম্পাদক সামসুল ইসলাম সামু, ভানুগাছ চৌমুহনী স্ট্যান্ডের সাবেক সভাপতি মো. বেলাল হোসেন এবং উপজেলা সদর স্ট্যান্ডের সহ-সভাপতি মো. সানুর মিয়া।
খেলা পরিচালনা করেন জমসেদ মিয়া। টুর্নামেন্টে অংশগ্রহণ করে উপজেলা সদর স্ট্যান্ড, ভানুগাছ চৌমুহনী এবং ভানুগাছ রেলওয়ে দল। লটারির মাধ্যমে খেলার সূচনা হয়।
প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে নির্ধারিত সময় শেষে টাইব্রেকারে উপজেলা সদর দলের ‘এ’ টিম ‘বি’ টিমকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
দিনব্যাপী এ আয়োজনে শ্রমজীবী মানুষের অংশগ্রহণ ও উপস্থিতি টুর্নামেন্টকে প্রাণবন্ত করে তোলে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও শ্রমিকদের সম্পৃক্ত করে এমন আয়োজন অব্যাহত থাকবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর