শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে অসহায় দুই পরিবারের পাশে দাঁড়ালেন কৃষিবিদ মুঈদ আশিক চিশতী

রিপোটার : / ৭৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬


মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের নছরতপুর গ্রামে ঘূর্ণিঝড় ও টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত দুই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট কৃষিবিদ ও তরুণ উদ্যোক্তা জনাব মুঈদ আশিক চিশতী।


জানা যায়, চলমান ঘূর্ণিঝড় ও তুমুল বৃষ্টির কারণে পরিবার দুটির ঘরবাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে তারা মানবেতর জীবনযাপন করতে বাধ্য হন। এমন সংকটময় মুহূর্তে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন মুঈদ আশিক চিশতী।


নিজ উদ্যোগে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ৬ বান টিন, ঘর নির্মাণ ও মেরামতের জন্য প্রয়োজনীয় খুঁটি ও অন্যান্য সরঞ্জামাদি এবং নগদ অর্থ সহায়তা প্রদান করেন। তার এ সহযোগিতায় পরিবার দুটির মাঝে স্বস্তি ফিরে আসে এবং নতুন করে ঘর মেরামতের আশা জাগে।
এ বিষয়ে মুঈদ আশিক চিশতী বলেন, “দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের সামর্থ্যবানদের এগিয়ে এলে কোনো অসহায় পরিবারই আর কষ্টে থাকবে না। আমি আমার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছি, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কাজে পাশে থাকার চেষ্টা করব।”
স্থানীয়রা জানান, দুর্যোগের সময় এ ধরনের মানবিক সহায়তা সত্যিই প্রশংসনীয় এবং সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।
উল্লেখ্য, মুঈদ আশিক চিশতী মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)-এর একমাত্র পুত্র।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর