বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ১৭ ফুটের অজগর উদ্ধার রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল কমলগঞ্জে ‘আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে জনমতের ওপর গুরুত্বারোপ উপজেলা সদর গ্রুপ কমিটির নির্বাচন ঘিরে ছলিমবাজারে শ্রমিকদের সঙ্গে তারেক মিয়ার মতবিনিময় সভা শ্রীমঙ্গলে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি “হাজি মুজিব “ কমলগঞ্জে ১,২০০ ফলন্ত কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ শ্রীমঙ্গলে লোকালয় থেকে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার সীমান্তে নিহত মুজিবুরের পরিবার পেল প্রধানমন্ত্রীর সহায়তা

এমপি নাসের রহমানের উদ্যোগে রাজনগর হাসপাতালে নতুন জেনারেটর স্থাপনের সিদ্ধান্ত

ডেস্ক রিপোর্ট / ৪১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

মৌলভীবাজার -৩ (সদর ও রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমানের উদ্যোগে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের বিদ্যুৎ সংকট নিরসনে নতুন জেনারেটর স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, হাসপাতালের পুরোনো জেনারেটরটি দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় রয়েছে এবং তা মেরামত অযোগ্য বলে সংশ্লিষ্টরা তাকে অবহিত করেন। ফলে নতুন জেনারেটর ক্রয় ও স্থাপনের প্রয়োজন দেখা দেয়, যার জন্য ইনস্টলেশনসহ প্রায় ৩০ লাখ টাকা ব্যয় হবে বলে জানানো হয়।

এ বিষয়ে তিনি দ্রুত পদক্ষেপ নিয়ে মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর কাছে বিশেষ অনুদানের অনুরোধ জানান। পরে ওই অনুরোধের ভিত্তিতে ৩০ লাখ টাকার একটি নতুন জেনারেটরের অনুদান দ্রুত অনুমোদন করা হয় বলে তিনি তার পোস্টে উল্লেখ করেন।

এম নাসের রহমান বলেন, “রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জেনারেটর বহুদিন ধরে অকেজো। এটি মেরামত অযোগ্য হয়ে গেছে বলে আমাকে জানানো হয়। নতুন জেনারেটরের জন্য আমি স্বাস্থ্য মন্ত্রীর কাছে অনুরোধ করি। পরে দ্রুতই অনুদান অনুমোদন দেওয়া হয়।”

তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন জেনারেটর স্থাপন করা হবে।

এদিকে স্থানীয়দের প্রত্যাশা, নতুন জেনারেটর স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ বিভ্রাটের সময় হাসপাতালের চিকিৎসাসেবা স্বাভাবিক থাকবে এবং রোগীদের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর