বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ১৭ ফুটের অজগর উদ্ধার রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল কমলগঞ্জে ‘আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে জনমতের ওপর গুরুত্বারোপ উপজেলা সদর গ্রুপ কমিটির নির্বাচন ঘিরে ছলিমবাজারে শ্রমিকদের সঙ্গে তারেক মিয়ার মতবিনিময় সভা শ্রীমঙ্গলে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি “হাজি মুজিব “ কমলগঞ্জে ১,২০০ ফলন্ত কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ শ্রীমঙ্গলে লোকালয় থেকে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার সীমান্তে নিহত মুজিবুরের পরিবার পেল প্রধানমন্ত্রীর সহায়তা

উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

রিপোটার : / ৮৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) বিকাল ৩টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. মুজিবুর রহমান চৌধুরী।

সভায় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভুইয়া, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সাজেদুল কবির, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল, মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য দুরুদ আহমেদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, স্যানিটারি ইন্সপেক্টর দুলাল আহমেদ, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসাবুজ্জামান শাওন, হেলথ ইন্সপেক্টর আনজুমান আরা রুবি এবং হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।

সভায় হাসপাতালের সার্বিক সেবা মানোন্নয়ন, রোগীদের চিকিৎসা সুবিধা বৃদ্ধি, প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে এমপি মো. মুজিবুর রহমান চৌধুরী হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। তিনি জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর