বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ১৭ ফুটের অজগর উদ্ধার রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল কমলগঞ্জে ‘আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে জনমতের ওপর গুরুত্বারোপ উপজেলা সদর গ্রুপ কমিটির নির্বাচন ঘিরে ছলিমবাজারে শ্রমিকদের সঙ্গে তারেক মিয়ার মতবিনিময় সভা শ্রীমঙ্গলে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি “হাজি মুজিব “ কমলগঞ্জে ১,২০০ ফলন্ত কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ শ্রীমঙ্গলে লোকালয় থেকে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার সীমান্তে নিহত মুজিবুরের পরিবার পেল প্রধানমন্ত্রীর সহায়তা

কামারছড়া চা বাগানে শ্রমিক ভাতা তালিকা যাচাই কার্যক্রম অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট / ৫৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৬নং আলীনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কামারছড়া চা বাগানে স্থায়ী চা শ্রমিকদের ভাতা প্রাপকদের তালিকা যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
রোববার আয়োজিত এ কার্যক্রমে আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু এবং সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য বুলবুল আহমেদ মধু সরাসরি উপস্থিত থেকে সার্বিক তদারকি ও কার্যক্রম পরিচালনা করেন। এ সময় শ্রমিকদের নামের তালিকা, পরিচয় ও ভাতা প্রাপ্যতার বিষয়গুলো খতিয়ে দেখা হয়।
কার্যক্রমে উপস্থিত ছিলেন কমলগঞ্জ-শ্রীমঙ্গল আসনের সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধিবৃন্দ, ৬নং আলীনগর ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ, বাগান পঞ্চায়েত কমিটির সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভাতা প্রদানে স্বচ্ছতা নিশ্চিত করা এবং প্রকৃত ও যোগ্য শ্রমিকদের মধ্যে সরকারি সুবিধা পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে কিছু ক্ষেত্রে অযোগ্য ব্যক্তির নাম তালিকায় থাকার অভিযোগ থাকায় এ ধরনের যাচাই কার্যক্রমের প্রয়োজনীয়তা দেখা দেয়।
উপস্থিত দায়িত্বশীলরা জানান, যাচাই প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত শ্রমিকদের সঠিকভাবে চিহ্নিত করে তাদের প্রাপ্য ভাতা নিশ্চিত করা হবে। একই সঙ্গে ভবিষ্যতে যাতে কোনো অনিয়ম না ঘটে, সেদিকেও কঠোর নজরদারি রাখা হবে বলে তারা আশ্বাস দেন।
স্থানীয় শ্রমিকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সঠিকভাবে যাচাই-বাছাই হলে প্রকৃত শ্রমিকরা উপকৃত হবেন এবং দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে কমে আসবে


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর