শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

শ্রীমঙ্গলে মসজিদের ভেতর নামাজরত বৃদ্ধকে হত্যা, গ্রেফতার ১

রিপোটার : / ৮৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৩ মে, ২০২৬

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফজরের নামাজ চলাকালে মসজিদের ভেতরে এক বৃদ্ধ মুসল্লিকে হত্যা করা হয়েছে। রোববার (৩ মে) ভোরে উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত জসিম মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত হাফিজ উল্লাহ (৮০) একই এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায়ের সময় হাফিজ উল্লাহ সিজদারত অবস্থায় ছিলেন। এসময় হঠাৎ এক ব্যক্তি মসজিদের ভেতরে ঢুকে তার ওপর হামলা চালায়। ধারালো ও সূচালো বস্তু দিয়ে চোখ, মাথা ও মুখমণ্ডলে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং জড়িত সন্দেহে জসিম মিয়াকে আটক করে। পুলিশ জানায়, নিহত ও অভিযুক্ত উভয়েই একই গ্রামের বাসিন্দা।

শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) সজিব চৌধুরী বলেন, ঘটনার পর দ্রুত অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর