বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ১৭ ফুটের অজগর উদ্ধার রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল কমলগঞ্জে ‘আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে জনমতের ওপর গুরুত্বারোপ উপজেলা সদর গ্রুপ কমিটির নির্বাচন ঘিরে ছলিমবাজারে শ্রমিকদের সঙ্গে তারেক মিয়ার মতবিনিময় সভা শ্রীমঙ্গলে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি “হাজি মুজিব “ কমলগঞ্জে ১,২০০ ফলন্ত কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ শ্রীমঙ্গলে লোকালয় থেকে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার সীমান্তে নিহত মুজিবুরের পরিবার পেল প্রধানমন্ত্রীর সহায়তা

কমলগঞ্জে রোগী, শিক্ষার্থী ও দুর্যোগপীড়িতদের পাশে মুঈদ আশিক চিশতী

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: / ৫৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৬ মে, ২০২৬

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে ধারাবাহিক সামাজিক উদ্যোগ অব্যাহত রেখেছেন তরুণ উদ্যোক্তা ও কৃষিবিদ মুঈদ আশিক চিশতী, যিনি মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য আলহাজ্জ মুজিবুর রহমান চৌধুরীর সন্তান।

সম্প্রতি তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও আগত রোগীদের মাঝে খাদ্য বিতরণ করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় চিকিৎসাধীন মানুষের প্রয়োজনীয়তা সম্পর্কে খোঁজ নিয়ে সহমর্মিতা প্রকাশ করেন।

হাসপাতালের এক রোগী (রফিক মিয়া, ৫৫) বলেন, “অসুস্থ অবস্থায় এমন সহায়তা অনেক স্বস্তি দেয়। শুধু খাবার নয়, খোঁজ নেওয়াটাও গুরুত্বপূর্ণ।”

একই দিনে কমলগঞ্জ পৌর এলাকার একটি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।

মাদ্রাসার এক শিক্ষার্থী ( হাফিজ সুমন, ১৩) জানায়, “আমরা একসঙ্গে খাবার পেয়েছি, ভালো লেগেছে। আমাদের কথা ভাবায় খুশি হয়েছি।”

স্থানীয় বাসিন্দা (সালমা বেগম, ৪২) বলেন, “এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। নিয়মিত হলে আরও উপকার হবে।”

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও মুঈদ আশিক চিশতী পৌর এলাকার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও খুঁটি বিতরণ, বসতঘর মেরামতে সহায়তা, বিভিন্ন সামাজিক সংগঠন ও খেলোয়াড়দের মাঝে জার্সি ও ফুটবল বিতরণসহ নানা সামাজিক কার্যক্রমে অংশ নিয়েছেন। কৃষি খাতেও সচেতনতা তৈরি ও তরুণদের সম্পৃক্ত করার উদ্যোগে তিনি কাজ করছেন।

তার সহযোগী চাচাতো ভাই মুন্না চৌধুরী সংক্ষেপে বলেন, “সমন্বিতভাবে কাজগুলো চালিয়ে নেওয়ার চেষ্টা করছি।” আপনাদের দোয়া থাকলে আমরা এ কাজগুলো অব্যাহত রাখতে পারবে বলে আশা রাখছি।

এ বিষয়ে মুঈদ আশিক চিশতী বলেন, “সমাজের মানুষের পাশে দাঁড়ানো শুধু ব্যক্তিগত উদ্যোগ নয়, এটি একটি দায়িত্ববোধের জায়গা থেকে আসে। হাসপাতালে অনেক রোগী আছেন যারা চিকিৎসার পাশাপাশি ন্যূনতম সহায়তার অপেক্ষায় থাকেন,সেই জায়গা থেকেই আমরা ছোট পরিসরে এই কার্যক্রম শুরু করেছি। একইভাবে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝেও খাদ্য সহায়তা দেওয়া হয়েছে, যাতে তারা অন্তত একটি বেলার জন্য চিন্তামুক্ত থাকতে পারে। আমি বিশ্বাস করি, সমাজের সামর্থ্যবানরা যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন, তাহলে অনেক সমস্যারই সমাধান সম্ভব। আমরা চেষ্টা করছি এই কার্যক্রমগুলো ধারাবাহিকভাবে চালিয়ে যেতে এবং কৃষি ও যুব উন্নয়নসহ অন্যান্য ক্ষেত্রেও কাজ করতে।”

স্থানীয়দের মতে, ধারাবাহিকভাবে এ ধরনের উদ্যোগ চললে তা সমাজে বাস্তব ইতিবাচক প্রভাব ফেলবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর