শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

শ্রীমঙ্গলে কলার ছড়ি থেকে উদ্ধার বিলুপ্তপ্রায় সবুজ ফণিমনসা সাপ

ডেস্ক রিপোর্ট / ৬২ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৭ মে, ২০২৬

মৌলভীবাজারের ে কলার ছড়ির ভেতর থেকে একটি বিলুপ্তপ্রায় সবুজ ফণিমনসা সাপ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি জানাজানি হলে উৎসুক মানুষের ভিড় জমে এলাকায়।

রবিবার (১৭ মে) বিকেল ৪টার দিকে শ্রীমঙ্গল নতুন বাজারে করিম মিয়ার কলা, আনারস ও লেবুর আড়তে এ ঘটনা ঘটে। আড়তের কর্মচারীরা কলার ছড়ির ভেতরে হঠাৎ একটি সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন।

পরে আড়তের মালিক বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানালে সংগঠনটির পরিচালক ও পরিবেশকর্মী ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে শনাক্ত করেন। তারা জানান, এটি একটি সবুজ ফণিমনসা সাপ, যা কলার ছড়ির ভেতরে লুকিয়ে ছিল।

উদ্ধারকারীরা জানান, সবুজ ফণিমনসা সাপ মৃদু বিষাক্ত হলেও সাধারণত শান্ত স্বভাবের এবং মানুষকে এড়িয়ে চলার চেষ্টা করে। তবে বিরক্ত করা বা আঘাত করলে এটি ছোবল দিতে পারে।

প্রায় ১০ মিনিটের চেষ্টায় অত্যন্ত সতর্কতার সঙ্গে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। পরে সাপটি এর শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর