শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

জবাবদিহিমূলক সরকার ব্যবস্থাই পারে দুর্নীতি দমন ও প্রতিরোধ করতে” কমলগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত

কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি / ৭৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৮ মে, ২০২৬

জবাবদিহিমুলক সরকার ব্যবস্থাই পারে দুর্নীতি দমন ও প্রতিরোধ করতে”এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে মৌলভীবাজারের কমলগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হান্নান চিনুর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভীন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মো. মাসুক মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আরশাদ মিয়া, কমলগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলমসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা সুজন আহমেদ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আহমদ শোকরানা এবং সদস্য আব্বাস আলী।

চূড়ান্ত পর্বে তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতায় উপজেলার ১২টি মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর