শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আলীনগর চৌমুহনী বাজারের ঐতিহ্য ও পরিচয় রক্ষায় ব্যবসায়ীদের সোচ্চার অবস্থান

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কমলগঞ্জ-শ্রীমঙ্গলবাসীকে মুঈদ আসিক চিশতীর শুভেচ্ছা

কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধি / ৫৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৮ মে, ২০২৬

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কমলগঞ্জ-শ্রীমঙ্গলসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন তরুণ উদ্যোক্তা, কৃষিবিদ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত মুঈদ আসিক চিশতী।

ঈদ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আজহা শুধু আনন্দের উৎসব নয়, এটি ত্যাগ, দায়িত্ববোধ ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের সামর্থ্যবান মানুষ যদি নিজেদের অবস্থান থেকে অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ান, তাহলে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়বে।”

তিনি বলেন, বর্তমান সময়ে সামাজিক সম্প্রীতি, পারিবারিক বন্ধন ও পারস্পরিক সহমর্মিতা ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরবানির প্রকৃত শিক্ষা হচ্ছে আত্মত্যাগ ও মানবকল্যাণে নিজেকে সম্পৃক্ত করা। তাই ঈদের আনন্দ যেন শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে, বরং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখেও হাসি ফোটায়,সেদিকে সবার নজর দেওয়া প্রয়োজন।

একজন কৃষিবিদ ও তরুণ উদ্যোক্তা হিসেবে তিনি দেশের কৃষি ও স্থানীয় অর্থনীতি নিয়েও কথা বলেন। তিনি উল্লেখ করেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। ঈদকে কেন্দ্র করে গবাদিপশু পালনকারী খামারি ও কৃষকদের যে পরিশ্রম, সেটি আমাদের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। স্থানীয় খামারি ও কৃষকদের উৎপাদিত পশু ক্রয়ে মানুষকে উৎসাহিত করা উচিত। এতে স্থানীয় অর্থনীতি যেমন সচল থাকবে, তেমনি তরুণ উদ্যোক্তারাও কৃষিভিত্তিক কাজে আগ্রহী হবে।”

তিনি আরও বলেন, বর্তমানে অনেক তরুণ চাকরির পেছনে না ছুটে কৃষি, খামার ও ক্ষুদ্র উদ্যোক্তা কার্যক্রমে এগিয়ে আসছেন, যা ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত বহন করে। আধুনিক কৃষি প্রযুক্তি, নিরাপদ খাদ্য উৎপাদন ও কর্মসংস্থান তৈরিতে তরুণদের সম্পৃক্ততা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

ঈদকে কেন্দ্র করে নাগরিক সচেতনতার বিষয়েও মত দেন মুঈদ আসিক চিশতী। তিনি বলেন, “ঈদের আনন্দ ধরে রাখতে সবার আগে প্রয়োজন শৃঙ্খলা ও সচেতনতা। কোরবানির বর্জ্য নির্ধারিত স্থানে ফেলতে হবে এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে পৌর এলাকার বাসিন্দাদের এ বিষয়ে আরও সচেতন হওয়া জরুরি।”

তিনি জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “ঈদের সময় পরিচ্ছন্নতা, যানজট নিরসন, নিরাপত্তা ও জনসচেতনতা তৈরিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নাগরিক দায়িত্ববোধ ছাড়া একটি সুন্দর ও বাসযোগ্য সমাজ গড়ে তোলা সম্ভব নয়।”

ঈদ উপলক্ষে কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে বেড়াতে আসা পর্যটকদের প্রতিও শুভেচ্ছা জানান তিনি। তিনি বলেন, “কমলগঞ্জ-শ্রীমঙ্গল দেশের অন্যতম সৌন্দর্যসমৃদ্ধ অঞ্চল। লাউয়াছড়া জাতীয় উদ্যান, চা-বাগান, পাহাড়ি টিলা ও প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে প্রতিবছর অসংখ্য মানুষ এখানে আসেন। ভ্রমণপিপাসুদের উচিত স্থানীয় সংস্কৃতি ও পরিবেশের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং পর্যটন এলাকাগুলো পরিচ্ছন্ন রাখা।”

তিনি আরও বলেন, স্থানীয় ব্যবসায়ী, হোটেল-মোটেল মালিক ও পরিবহন সংশ্লিষ্টদেরও পর্যটকদের সঙ্গে আন্তরিক আচরণ করা প্রয়োজন। কারণ একটি এলাকার আতিথেয়তা ও শৃঙ্খলাই সেই এলাকার ভাবমূর্তি তুলে ধরে।

শেষে তিনি কমলগঞ্জ-শ্রীমঙ্গলসহ দেশবাসীর শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে নিরাপদ ও আনন্দময় ঈদ উদযাপনের আহ্বান জানান।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর