শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

ঈদুল আযহা উপলক্ষে শমসেরনগরে শতাধিক অসহায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

রিপোটার : / ৩০ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

কমলগঞ্জ প্রতিনিধি:পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ছাত্রনেতা আহমেদ রাজুর উদ্যোগে এবং বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ৪নং শমসেরনগর ইউপি শাখার আয়োজনে মঙ্গলবার (২৬ মে) সকালে লামাবাজারস্থ গাউসিয়া তাহেরীয়া মফিজিয়া সুন্নি জামে মসজিদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শমসেরনগর ইউপি শাখার সভাপতি ছাত্রনেতা শামসুল আল সাদী। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ছাত্রনেতা শায়ের সজিব আহমেদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সভাপতি জননেতা মাওলানা আব্দুল মুহিত হাসানী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী যুবসেনা মৌলভীবাজার জেলা শাখার সভাপতি হাজী ইজ্জাদুর রহমান সাজ্জাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ছাত্রনেতা নাজমুল ইসলাম, বাংলাদেশ ইসলামী যুবসেনা মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি সালেদুল ইসলাম, মুহিবুর রহমান রাসেলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা তাঁদের বক্তব্যে পবিত্র ঈদুল আযহার ত্যাগের শিক্ষা, মানবসেবা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন। একইসঙ্গে সমাজে শান্তি, সৌহার্দ্য ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে ১০০ জন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে ৬০ জন পুরুষ ও ৪০ জন নারী উপকারভোগী ছিলেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর