বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ১৭ ফুটের অজগর উদ্ধার রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল কমলগঞ্জে ‘আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে জনমতের ওপর গুরুত্বারোপ উপজেলা সদর গ্রুপ কমিটির নির্বাচন ঘিরে ছলিমবাজারে শ্রমিকদের সঙ্গে তারেক মিয়ার মতবিনিময় সভা শ্রীমঙ্গলে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি “হাজি মুজিব “ কমলগঞ্জে ১,২০০ ফলন্ত কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ শ্রীমঙ্গলে লোকালয় থেকে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার সীমান্তে নিহত মুজিবুরের পরিবার পেল প্রধানমন্ত্রীর সহায়তা

​কমলগঞ্জে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ৫নং কমলগঞ্জ ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন: সভাপতি জগৎজ্যোতি, সম্পাদক রাজু

রিপোটার : / ৭৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩০ মে, ২০২৬

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি

​মৌলভীবাজারের কমলগঞ্জে আজ শনিবার বিকাল ৪টায় ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ৫নং কমলগঞ্জ ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

পশ্চিম কুমড়াকাপন সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই সম্মেলনে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

​সম্মেলনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে পুনরায় জগৎজ্যোতি পাল এবং বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে পুনরায় রাজু দত্ত নির্বাচিত হয়েছেন।

সম্মেলন শেষে উপজেলা কমিটির নেতৃবৃন্দ জানান, আগামী এক সপ্তাহের মধ্যে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হবে।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫নং কমলগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি শ্রীযুত জগৎজ্যোতি পাল এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শ্রীযুত রাজু দত্ত। সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রীযুত শ্যামল চন্দ্র দাশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি শ্রীযুত শংকর লাল সাহা। প্রধান বক্তা ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রীযুত্ত প্রনীত রঞ্জন দেবনাথ।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ কমলগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শ্রীযুত প্রত্যুষ ধর, সহ-সভাপতি ধীরেন্দ্র ধর, জাগো হিন্দু পরিষদ কমলগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক ও কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশ্বজিৎ রায়,হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, গণসংযোগ বিষয়ক সম্পাদক নির্মল সিংহ পলাশ, বীর মুক্তিযোদ্ধা ঝুনু লাল দে, দপ্তর সম্পাদক সজল শীল।

​সম্মেলনে বক্তারা সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল করা এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর