শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

বিস্ফোরক আইনের মামলায় শ্রীমঙ্গলে যুবলীগ নেতা আটক

রিপোটার : / ৬৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৩১ মে, ২০২৬

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলার এক আসামিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি মো. রিপন মিয়া (৫০), যিনি স্থানীয়ভাবে যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।

শনিবার (৩০ মে) গভীর রাতে উপজেলার কালাপুর ইউনিয়নের পাঠানপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। রবিবার (৩১ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না।

পুলিশ সূত্রে জানা যায়, আটক রিপন মিয়া কালাপুর ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের বাসিন্দা এবং খালিক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ২০২৪ সালের ২৪ অক্টোবর শ্রীমঙ্গল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছিল। দীর্ঘদিন ধরে তিনি ওই মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রিপন মিয়া সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। মামলার তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শ্রীমঙ্গল থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, “বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলার একজন আসামিকে আটক করা হয়েছে। রবিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।”


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর