রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ধলাই নদীতে টমটমসহ নিখোঁজ চালক, চলছে উদ্ধার অভিযান কমলগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ

শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসায় চুরি: কেয়ারটেকার গ্রেপ্তার, উদ্ধার প্রায় ২ লাখ টাকার মালামাল

রিপোটার : / ৬৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৭ জুন, ২০২৬

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক এম. ইদ্রিস আলীর বাসায় চুরির ঘটনায় বাড়ির কেয়ারটেকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া প্রায় দুই লাখ টাকা মূল্যের বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ জুন রাতে শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের একটি বসতঘরে চুরির খবর পেয়ে ঘটনাস্থলে যান এসআই মো. মহিবুর রহমান। এ সময় সন্দেহভাজন হিসেবে বাড়ির কেয়ারটেকার দীপেন গোয়ালাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে দীপেন গোয়ালা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর অভিযুক্ত কাশেম আলীর বাড়ি থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়।

এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় পেনাল কোড ১৮৬০-এর ৩৮১/৪১১ ধারায় মামলা (নং-১১, তারিখ: ৭ জুন ২০২৬) দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর