শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

ছড়ার পানিতে ভেসে উঠল চা শ্রমিকের মরদেহ, শোকের ছায়া ফুলবাড়ী বাগানে

রিপোটার : / ১২১ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২২ জুন, ২০২৬

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পূর্ব লঙ্গুরপাড় এলাকায় একটি ছড়া থেকে এক চা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয় চা শ্রমিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত ব্যক্তি উপজেলার ফুলবাড়ী চা বাগানের বাসিন্দা মূলচান করুয়া (৩৫)। তিনি সুদন করুয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ জুন দুপুরে মূলচান করুয়া জ্বালানি কাঠ সংগ্রহের উদ্দেশ্যে বাগানসংলগ্ন পাহাড়ি এলাকায় যান। দিনের শেষে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। রাতভর অনুসন্ধান চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

সোমবার (২২ জুন) সকালে পূর্ব লঙ্গুরপাড় এলাকার একটি ব্রিজের নিচে ছড়ার পানিতে একটি মরদেহ আটকে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি পরিবারকে জানায়। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি মূলচান করুয়ার বলে শনাক্ত করেন।

খবর পেয়ে কমলগঞ্জ থানার এসআই আল আসাদ মাহবুব সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন বলেন, পূর্ব লঙ্গুরপাড় ব্রিজের নিচ থেকে উদ্ধার হওয়া মরদেহটি শনাক্ত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

স্থানীয়দের ধারণা, পাহাড়ি এলাকায় কাঠ সংগ্রহ করতে গিয়ে কোনো দুর্ঘটনার শিকার হয়ে তিনি ছড়ার পানিতে পড়ে যেতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর