শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে বাসার তালা ভেঙে সিন্দুক থেকে ৪ লাখ ৭৫ হাজার টাকা চুরি, মেয়ের বিয়ের সঞ্চয় হারিয়ে দিশেহারা পিকআপচালক বাবা

রিপোটার : / ১১০ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ভাদাইরদেউল এলাকায় বাসার তালা ভেঙে স্টিলের সিন্দুক থেকে প্রায় ৪ লাখ ৭৫ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। বড় মেয়ের বিয়ের জন্য দীর্ঘদিন ধরে কষ্ট করে জমানো এই অর্থ হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন পিকআপচালক নাজমুল মিয়া (৫০)।

রবিবার (২১ জুন) উপজেলার ভাদাইরদেউল এলাকার তায়েফ মঞ্জিলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

জানা যায়, নাজমুল মিয়া আবুল খায়ের কোম্পানির একটি পিকআপের চালক হিসেবে কর্মরত। ঘটনার দিন সকালে তিনি কর্মস্থলে চলে যান। পরে তার স্ত্রী লিমা বেগম মেয়েকে স্কুল থেকে আনতে বাসার দরজায় তালা দিয়ে বাইরে যান। কিছু সময় পর বাসায় ফিরে এসে তিনি দেখতে পান ঘরের দরজার তালা ভাঙা। পরে ঘরে প্রবেশ করে স্টিলের সিন্দুকের ড্রয়ার খোলা অবস্থায় দেখতে পান এবং সেখানে রাখা ৪ লাখ ৭৫ হাজার টাকা খোয়া গেছে বলে নিশ্চিত হন।

ভুক্তভোগী নাজমুল মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, “পিকআপ চালিয়ে অনেক কষ্টে বড় মেয়ের বিয়ের জন্য টাকা জমিয়েছিলাম। চোরেরা সব নিয়ে গেছে। এখন মেয়ের বিয়ে কীভাবে দেব বুঝতে পারছি না।”

তিনি চুরির ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে তার কষ্টার্জিত অর্থ উদ্ধার এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

স্থানীয় বাসিন্দা ইমরান ও জুয়েল আহমদ বলেন, মেয়ের বিয়ের জন্য বহু বছরের সঞ্চয় হারিয়ে পরিবারটি চরম মানসিক বিপর্যয়ের মধ্যে রয়েছে। ঘটনার পর থেকে তারা ভেঙে পড়েছেন এবং চুরি হওয়া অর্থ ফিরে পাওয়ার আশায় দিন কাটাচ্ছেন।

এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কমর উদ্দিন বলেন, “ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলের ছবি ও ভিডিও পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এলাকাবাসী দ্রুত তদন্তের মাধ্যমে চোরদের শনাক্ত ও চুরি হওয়া অর্থ উদ্ধারের দাবি জানিয়েছেন


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর