শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে ৭৫ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও ৩ লাখ টাকার বেশি উপবৃত্তি প্রদান

রিপোটার : / ১১৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

কমলগঞ্জে ৭৫ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও ৩ লাখ টাকার বেশি উপবৃত্তি প্রদান

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জে স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪ ও জিপিএ-৫ প্রাপ্ত ৭৫ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।

বুধবার (২৪ জুন) দুপুরে কমলগঞ্জ প্রজেক্ট সেন্টারে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হীড বাংলাদেশের মৌলভীবাজার অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক সুব্রত কাম্পু। কমলগঞ্জ শাখা ব্যবস্থাপক মো. নুরুজ্জামান গাজীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আসাদুজ্জামান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মেধা ও পরিশ্রমের সমন্বয়ই সফলতার মূল চাবিকাঠি। বর্তমান প্রজন্মকে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হলে শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধও ধারণ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমদ, হীড বাংলাদেশের সিলেট বিভাগের প্রকল্প পরিচালক ফ্রান্সিস হাজং, কেপিএম নুরুল আলম সিদ্দিকী, সিলেট অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আল আমিন, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন এবং এসআই মাহবুব।

অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন সাবেক প্রধান শিক্ষক রনেন্দ্র দেব ও প্রভাবতী সিনহা। শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন তন্নি বৈদ্য তমা ও রাফসান আহমেদ রাকিব।

আয়োজক সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষায় জিপিএ-৪ ও ৫ প্রাপ্ত ৫১ জন এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪ ও ৫ প্রাপ্ত ২৪ জন শিক্ষার্থীকে মোট ৩ লাখ ১১ হাজার টাকা উপবৃত্তি ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হীড বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর