শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

শ্রীমঙ্গলে লোকালয় থেকে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার

রিপোটার : / ২৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

(মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয়ে ঢুকে পড়া প্রায় ১৮ ফুট দীর্ঘ একটি অজগর সাপ উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয়দের আতঙ্কের মধ্যেও সচেতন মানুষের উদ্যোগে প্রাণীটি হত্যার হাত থেকে রক্ষা পায়।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার পুল বন্ধন কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকা থেকে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা অজগরটি উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তা দিয়ে চলাচলের সময় স্থানীয় বাসিন্দা ওয়াসিম মিয়া প্রথমে বিশাল আকৃতির সাপটি দেখতে পান। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন। এ সময় কয়েকজন সাপটিকে হত্যা করার চেষ্টা করলে সচেতন নাগরিকরা বাধা দেন এবং বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন।

খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও বাবুল রবিদাস ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময়ের চেষ্টায় অজগরটিকে নিরাপদে উদ্ধার করেন।

উদ্ধারকারী দলের ভাষ্য, অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৮ ফুট এবং ওজন আনুমানিক ৩০ থেকে ৩৫ কেজি। ধারণা করা হচ্ছে, খাদ্যের সন্ধানে কিংবা আবাসস্থল সংকুচিত হয়ে যাওয়ায় সাপটি লোকালয়ে চলে আসে।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, “বন্যপ্রাণী পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। ভয় বা আতঙ্ক থেকে অনেকেই সাপ দেখলে হত্যা করতে চান। কিন্তু সচেতনতা বাড়লে মানুষ ও বন্যপ্রাণী উভয়ই নিরাপদ থাকতে পারে।”

পরে উদ্ধার করা অজগরটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

শ্রীমঙ্গল বন রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম জানান, প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে অজগরটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হবে।

বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, বর্ষাকালে বনাঞ্চল ও আশপাশের এলাকায় অজগরসহ বিভিন্ন বন্যপ্রাণীর চলাচল বেড়ে যায়। এ ধরনের প্রাণী দেখা গেলে আতঙ্কিত না হয়ে বন বিভাগ বা বন্যপ্রাণী উদ্ধারকারী সংস্থাকে খবর দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর