শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ইউএইচএফপিও হিসেবে যোগদান করলেন ডা. শাকুর আহমেদ

রিপোটার : / ১০৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

ডেস্ক রিপোর্টঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) হিসেবে যোগদান করেছেন ডা. মো. শাকুর আহমেদ

বুধবার (২৯ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএইচএফপিও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে বরণ করে নেন।

এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে ১৯ জুলাই ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকার রেসিডেন্ট ফিজিশিয়ান ডা. মো. শাকুর আহমেদকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে বদলি ও পদায়ন করা হয়।

উল্লেখ্য, গত ২৪ জুন স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রজ্ঞাপনের মাধ্যমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহম্মদ মাহবুবুল আলম ভূঁইয়াকে মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ে মেডিকেল অফিসার হিসেবে বদলি করা হয়। এরপর থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সাজেদুল কবির অতিরিক্ত দায়িত্বে প্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপনে জনস্বার্থে এ পদায়নের কথা উল্লেখ করা হয়েছে। নতুন কর্মস্থলে যোগদানের মাধ্যমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রশাসনিক কার্যক্রম ও স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

যোগদান শেষে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা নতুন ইউএইচএফপিওকে অভিনন্দন জানান এবং তার নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার পরিধি ও মান আরও বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর