কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে ৩০৩ ভোট পেয়ে মো. আনিছুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে টেলিভিশন প্রতীক নিয়ে ৩০৩ ভোট পেয়ে মো. সালেহ আহমদ নির্বাচিত হয়েছেন।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, সহ-সভাপতি পদে মই প্রতীক নিয়ে ২৭৯ ভোট পেয়ে মো. আব্দুল হক নির্বাচিত হন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ফুটবল প্রতীক নিয়ে ৩৬৩ ভোট পেয়ে নুর ইসলাম এবং অর্থ সম্পাদক পদে তালগাছ প্রতীক নিয়ে ২৪৭ ভোট পেয়ে মো. সামিম আহমদ নির্বাচিত হয়েছেন।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে শেখ মো. সেলিমুজ্জামান, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ শাওন, দপ্তর সম্পাদক পদে মো. নাজির আলী, প্রচার সম্পাদক পদে মো. শরিফ আলী এবং সদস্য পদে মো. ইমন আলী, মো. মাসুকুর রহমান, সুমন মিয়া, মো. শাহেন উদ্দিন চৌধুরী, মো. সাইদুল ইসলাম ও মহিউর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির তত্ত্বাবধানে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা করা হয়। নবনির্বাচিত নেতৃবৃন্দ বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের অধিকার রক্ষা এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।