বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে পলিথিনবিরোধী অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা শ্রীরামপুর নয়াবাজারে আল ইকরা ইসলামি কিন্ডারগার্টেনের ভিত্তিপ্রস্তর স্থাপন মৌলভীবাজারে চুরি যাওয়া দুই গরু উদ্ধার, পিকআপসহ আটক ৪ কমলগঞ্জে ছুটি শেষের ২৬ দিনেও কর্মস্থলে ফেরেননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীমঙ্গলে বসতঘরের পাশ থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার শ্রীমঙ্গলে জালে আটকে পড়া অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর মুমিনুল হক অ্যাওয়ার্ড পেয়েছেন কবি আবদুল হাই ইদ্রিছী সাংবাদিক সম্মেলনে উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে আব্দুল কাইয়ুম রুমনের বক্তব্য কমলগঞ্জে ধলাই নদীতে ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব, মাছ ধরতে মানুষের ঢল শ্রীমঙ্গলে লোকালয় থেকে অজগর উদ্ধার, লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত

মৌলভীবাজারে পুলিশ লাইন্স ও রিজার্ভ অফিস পরিদর্শন করলেন পুলিশ সুপার

রিপোটার : / ৮৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্স ও রিজার্ভ অফিস পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের অংশগ্রহণে আয়োজিত প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম। এ সময় তিনি প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের অভিবাদন গ্রহণ করেন।

প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ শেষে পুলিশ সুপার প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

পরে পুলিশ সুপার পুলিশ লাইন্সের বিভিন্ন স্থাপনা ও দপ্তর পরিদর্শন করেন। এর মধ্যে পুলিশ লাইন্স ব্যারাক, মেস, রিজার্ভ অফিস, মোটরযান শাখা, রেশন স্টোর, পুলিশ হাসপাতাল, ক্লোথিং স্টোর, ডি-স্টোর, এমটি ও জিম সেন্টারসহ বিভিন্ন দপ্তর রয়েছে।

পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট দপ্তরের সরকারি নথিপত্র পর্যালোচনা করেন এবং দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএমসহ পুলিশ লাইন্সের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর