বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে পলিথিনবিরোধী অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা শ্রীরামপুর নয়াবাজারে আল ইকরা ইসলামি কিন্ডারগার্টেনের ভিত্তিপ্রস্তর স্থাপন মৌলভীবাজারে চুরি যাওয়া দুই গরু উদ্ধার, পিকআপসহ আটক ৪ কমলগঞ্জে ছুটি শেষের ২৬ দিনেও কর্মস্থলে ফেরেননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীমঙ্গলে বসতঘরের পাশ থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার শ্রীমঙ্গলে জালে আটকে পড়া অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর মুমিনুল হক অ্যাওয়ার্ড পেয়েছেন কবি আবদুল হাই ইদ্রিছী সাংবাদিক সম্মেলনে উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে আব্দুল কাইয়ুম রুমনের বক্তব্য কমলগঞ্জে ধলাই নদীতে ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব, মাছ ধরতে মানুষের ঢল শ্রীমঙ্গলে লোকালয় থেকে অজগর উদ্ধার, লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত

কমলগঞ্জে দুই দিনব্যাপী নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

রিপোটার : / ১০৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে মৌলভীবাজারের কমলগঞ্জে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা।

নজরুল বর্ষ উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার ও বুধবার (১৫-১৬ সেপ্টেম্বর) এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী আবৃত্তি, নজরুল সংগীত, দেশাত্মবোধক গান, রচনা ও অন্যান্য সাংস্কৃতিক বিষয়ে অংশগ্রহণ করে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখে।

প্রতিযোগিতার উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ তালুকদার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য দুরুদ আহমেদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান, যুগ্ম আহবায়ক আবুল হোসেনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব।

বক্তারা বলেন, বিদ্রোহ, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি কাজী নজরুল ইসলাম কেবল বাংলা সাহিত্য নয়, বাঙালির মুক্তচিন্তা ও সাংস্কৃতিক জাগরণের অন্যতম পথপ্রদর্শক। তাঁর সাহিত্য ও সংগীত নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রতিযোগিতার সমাপনী দিনে ফলাফল ঘোষণা করা হয়। সাংবাদিক ও সংস্কৃতিকর্মী নির্মল এস পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ তালুকদার ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুননাহার পারভীন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর আব্দুল্লাহ আল মামুন, সোমা ভট্টাচার্য, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, আবৃত্তিকার ও শিক্ষক আজিজুর রহমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয়। আয়োজকরা জানান, জাতীয় পর্যায়ে নজরুল চর্চা ও সাংস্কৃতিক বিকাশে শিক্ষার্থীদের আরও সম্পৃক্ত করতে এ ধরনের প্রতিযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানজুড়ে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, নজরুলের গান ও কবিতা আবৃত্তিতে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। উপস্থিত অভিভাবক ও অতিথিরা শিক্ষার্থীদের পরিবেশনা উপভোগ করেন এবং তাদের সৃজনশীল বিকাশে এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী বলে অভিহিত করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর