বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীরামপুর নয়াবাজারে আল ইকরা ইসলামি কিন্ডারগার্টেনের ভিত্তিপ্রস্তর স্থাপন মৌলভীবাজারে চুরি যাওয়া দুই গরু উদ্ধার, পিকআপসহ আটক ৪ কমলগঞ্জে ছুটি শেষের ২৬ দিনেও কর্মস্থলে ফেরেননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীমঙ্গলে বসতঘরের পাশ থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার শ্রীমঙ্গলে জালে আটকে পড়া অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর মুমিনুল হক অ্যাওয়ার্ড পেয়েছেন কবি আবদুল হাই ইদ্রিছী সাংবাদিক সম্মেলনে উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে আব্দুল কাইয়ুম রুমনের বক্তব্য কমলগঞ্জে ধলাই নদীতে ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব, মাছ ধরতে মানুষের ঢল শ্রীমঙ্গলে লোকালয় থেকে অজগর উদ্ধার, লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত কমলগঞ্জে বসতঘরে আগুন, ১০ হাজার টাকার ক্ষতির অভিযোগ

শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে অজগর সাপ উদ্ধার

ডেস্ক রিপোর্টঃ / ১৬৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বাড়ির আঙিনা থেকে অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার সিরাজনগর লামুয়া এলাকায় কদর আলী মেম্বারের বাড়ির আঙিনায় সাপটি দেখতে পান স্থানীয়রা।

এ সময় অজগর সাপটি দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আব্দুল মজিদ নামে এক ব্যক্তি বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অজগর সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন। এ সময় উদ্ধার কার্যক্রমে চাউতলি বিট কর্মকর্তা সুব্রত সরকার উপস্থিত ছিলেন।

উদ্ধারের পর অজগর সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে সাপটি হস্তান্তর করা হয়।

স্থানীয়রা জানান, বসতবাড়ির আঙিনায় অজগর সাপের উপস্থিতিতে তারা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তবে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটি নিরাপদে উদ্ধার করায় স্বস্তি ফিরে আসে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর