বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীরামপুর নয়াবাজারে আল ইকরা ইসলামি কিন্ডারগার্টেনের ভিত্তিপ্রস্তর স্থাপন মৌলভীবাজারে চুরি যাওয়া দুই গরু উদ্ধার, পিকআপসহ আটক ৪ কমলগঞ্জে ছুটি শেষের ২৬ দিনেও কর্মস্থলে ফেরেননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীমঙ্গলে বসতঘরের পাশ থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার শ্রীমঙ্গলে জালে আটকে পড়া অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর মুমিনুল হক অ্যাওয়ার্ড পেয়েছেন কবি আবদুল হাই ইদ্রিছী সাংবাদিক সম্মেলনে উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে আব্দুল কাইয়ুম রুমনের বক্তব্য কমলগঞ্জে ধলাই নদীতে ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব, মাছ ধরতে মানুষের ঢল শ্রীমঙ্গলে লোকালয় থেকে অজগর উদ্ধার, লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত কমলগঞ্জে বসতঘরে আগুন, ১০ হাজার টাকার ক্ষতির অভিযোগ

কমলগঞ্জে চা শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের রেইনকোট বিতরণ

রিপোটার : / ২৪৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তিনটি চা বাগানের প্রায় দুই হাজার শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে রেইনকোট বিতরণ করা হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার আলীনগর, সুনছড়া ও কামারছড়া চা বাগানের শ্রমিকদের মাঝে এসব রেইনকোট বিতরণ করেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী।

আলীনগর চা বাগানে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে বাগানের ব্যবস্থাপক এ.জে.এম. রফিউল রানার সভাপতিত্বে এবং আলীনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবসার মাহমুদ পাভেলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী।

এ সময় তিনি বলেন, চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও কল্যাণে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। শ্রমিকদের কষ্ট লাঘব এবং বর্ষা মৌসুমে কর্মপরিবেশ সহজ করতে এই রেইনকোট বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমেদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও পতনউষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রামভজন কৈরি, আলীনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লক্ষীকান্ত সিংহ, সদস্য মোস্তাকিম আহমেদ, চা শ্রমিক নেতা জীবাধন কৈরি, বিএনপি নেতা আলিক মিয়া, নারী নেত্রী শাহানা আফরিন, যুবদল নেতা উসমান আলী এবং ইউনিয়ন ছাত্রদল নেতা ছালিক আহমেদ শাকিল।

এ ছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক চা শ্রমিক অনুষ্ঠানে অংশ নেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর