কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে সমাজসেবক, সাবেক পৌর আমির এবং হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ্ মডেল মাদ্রাসার উপদেষ্টা মরহুম আবদুল মুমিন আলালের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বাদ জোহর মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মুহাম্মদ হিফজুর রহমান। পবিত্র কুরআন তেলাওয়াত করেন সাইফ আহমদ এবং গজল পরিবেশন করেন মাদ্রাসার ছাত্র আবদুল মুসাব্বির।
সভাপতিত্ব করেন হযরত শাহ আজম (রহ.)-এর উত্তরসূরি ও মাদ্রাসার পরিচালক কাজী মাওলানা মুহিউচ্ছুন্নাহ আজমী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির প্রিন্সিপাল মুহাম্মদ মাসুক মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট মুহাম্মদ ছানোয়ার হোসেন, সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসার উস্তাদ মাওলানা বাহার আলী, ইসলামী ব্যাংক কমলগঞ্জ শাখার ব্যবস্থাপক মুহাম্মদ এবাদুর রহমান, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মুহাম্মদ আহাদুর রহমান বুলু, আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর শাখার সম্পাদক মাওলানা আবদুল জলিল, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ রাসেল আহমদ এবং মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ ক্বারী খন্দকার তোফায়েল আহমদ।
এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রবাসী শুভানুধ্যায়ী, শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লিরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা মরহুম আবদুল মুমিন আলালের দ্বীনি ও সামাজিক কর্মকাণ্ডের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, তিনি মসজিদ-মাদ্রাসাকেন্দ্রিক বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন এবং এলাকার মানুষের কল্যাণে কাজ করেছেন।
এ সময় মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোশাররফ আলী (রহ.) এবং সাবেক পরিচালক আলহাজ হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোশাহিদ আলী আজমী (রহ.)-এর অবদানও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা মাদ্রাসাটির শিক্ষা ও দ্বীনি কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষে মরহুম আবদুল মুমিন আলালসহ সকল মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।