বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীরামপুর নয়াবাজারে আল ইকরা ইসলামি কিন্ডারগার্টেনের ভিত্তিপ্রস্তর স্থাপন মৌলভীবাজারে চুরি যাওয়া দুই গরু উদ্ধার, পিকআপসহ আটক ৪ কমলগঞ্জে ছুটি শেষের ২৬ দিনেও কর্মস্থলে ফেরেননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীমঙ্গলে বসতঘরের পাশ থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার শ্রীমঙ্গলে জালে আটকে পড়া অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর মুমিনুল হক অ্যাওয়ার্ড পেয়েছেন কবি আবদুল হাই ইদ্রিছী সাংবাদিক সম্মেলনে উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে আব্দুল কাইয়ুম রুমনের বক্তব্য কমলগঞ্জে ধলাই নদীতে ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব, মাছ ধরতে মানুষের ঢল শ্রীমঙ্গলে লোকালয় থেকে অজগর উদ্ধার, লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত কমলগঞ্জে বসতঘরে আগুন, ১০ হাজার টাকার ক্ষতির অভিযোগ

কমলগঞ্জের চুরি হওয়া গরু উদ্ধার কুলাউড়ায়

ডেস্ক রিপোর্ট: / ৩১৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
Screenshot

মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে চুরি হওয়া একটি গাভী গরু কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলেরপাড় এলাকা থেকে উদ্ধারের ঘটনায় দুই উপজেলাজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। গরু উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এক ইউপি সদস্যের বাড়ির নাম সামনে আসায় বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। তবে সংশ্লিষ্ট ইউপি সদস্য অভিযোগ অস্বীকার করেছেন।

জানা যায়, কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের সুনছড়া চা-বাগান এলাকার শ্রমিক শুভাষ কৈরীর একটি গাভী গরু গত ২৭ সেপ্টেম্বর রাতে চুরি হয়ে যায়। ঘটনার পর স্থানীয় লোকজনের সন্দেহের ভিত্তিতে যোগীবিল এলাকার কাশেম ও আব্দুর রহমানকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে গরু চুরির ঘটনায় আরও কয়েকজনের নাম উঠে আসে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

স্থানীয়দের দাবি, আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে শমসেরনগর এলাকার বড়চেগ গ্রামের মুন্না নামে এক ব্যক্তির কাছে পৌঁছান ক্ষুব্ধ লোকজন। সেখানে মুন্নার কাছ থেকে পাওয়া তথ্যের সূত্র ধরে ২৮ সেপ্টেম্বর বিকেলে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলেরপাড় এলাকায় ইউপি সদস্য গোলজার আহমদের বাড়িতে যান গরুর মালিক ও স্থানীয়রা। সেখান থেকে চুরি হওয়া গরুটি উদ্ধার করা হয় বলে একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গরু উদ্ধারের সময় গোলজার আহমদ বাড়িতেই উপস্থিত ছিলেন। পরে একটি মাহিন্দ্র পিকআপে করে গরুটি কমলগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।

ঘটনাটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা শুরু হয়। বিভিন্ন পোস্ট ও মন্তব্যে হাজীপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য গোলজার আহমদের নাম উল্লেখ করে নানা দাবি তুলে ধরা হয়। এতে কমলগঞ্জের আলীনগর ও কুলাউড়ার হাজীপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এদিকে পুলিশ গরু চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুর রহমান, কাজল হাজরা ও কাশেমকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে এর আগেও গরু চুরিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন হাজীপুর ইউনিয়নের ইউপি সদস্য গোলজার আহমদ। তিনি বলেন, “মুন্না নামে কাউকে আমি চিনি না। কোথাকার গরু কে চুরি করেছে, সে বিষয়েও আমার কোনো ধারণা নেই। একটি মহল দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। অতীতেও আমাকে জড়িয়ে অভিযোগ আনা হয়েছিল, কিন্তু আমি নির্দোষ প্রমাণিত হয়েছি।”

মামলার তদন্তকারী কর্মকর্তা কমলগঞ্জ থানার এসআই সুবীর বিক্রম বলেন, স্থানীয়দের সহায়তায় তিনজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে গরুর মালিক শুভাষ কৈরী এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দেননি। আটক ব্যক্তিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনার নেপথ্যে আরও কেউ জড়িত আছে কি না, তা নিশ্চিত হওয়া সম্ভব হবে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন বলেন, আটক তিনজনের বিরুদ্ধে একাধিক গরু চুরির মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হয়েছে। একই সঙ্গে চুরির ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর