বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীরামপুর নয়াবাজারে আল ইকরা ইসলামি কিন্ডারগার্টেনের ভিত্তিপ্রস্তর স্থাপন মৌলভীবাজারে চুরি যাওয়া দুই গরু উদ্ধার, পিকআপসহ আটক ৪ কমলগঞ্জে ছুটি শেষের ২৬ দিনেও কর্মস্থলে ফেরেননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীমঙ্গলে বসতঘরের পাশ থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার শ্রীমঙ্গলে জালে আটকে পড়া অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর মুমিনুল হক অ্যাওয়ার্ড পেয়েছেন কবি আবদুল হাই ইদ্রিছী সাংবাদিক সম্মেলনে উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে আব্দুল কাইয়ুম রুমনের বক্তব্য কমলগঞ্জে ধলাই নদীতে ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব, মাছ ধরতে মানুষের ঢল শ্রীমঙ্গলে লোকালয় থেকে অজগর উদ্ধার, লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত কমলগঞ্জে বসতঘরে আগুন, ১০ হাজার টাকার ক্ষতির অভিযোগ

কমলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস: সম্মাননার মঞ্চে উঠে এল শিক্ষকদের মর্যাদা ও নিরাপত্তার দাবি

রিপোটার : / ৮৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন শুধু আনুষ্ঠানিকতা কিংবা র‍্যালির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; বরং শিক্ষকদের পেশাগত নিরাপত্তা, সামাজিক মর্যাদা এবং ভবিষ্যৎ প্রজন্ম গঠনে তাঁদের ভূমিকা নিয়ে গুরুত্বারোপ করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) ‘শিক্ষকদের পাশে: পেশা সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদারের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামূর রহিম বাবরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষাবিদ ও সুধীজন বক্তব্য রাখেন।

আলোচনায় বক্তারা বলেন, শিক্ষকরাই একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের কারিগর। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হলে শিক্ষকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও আর্থসামাজিক সুরক্ষা নিশ্চিত করা জরুরি। শিক্ষকদের সম্মানিত না করে একটি জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গঠন সম্ভব নয় বলেও তাঁরা মন্তব্য করেন।

সভায় আরও বলা হয়, সময়ের চাহিদা অনুযায়ী বৈষম্যহীন ও আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে শিক্ষক সমাজকে আরও শক্তিশালী ও সক্ষম করে তুলতে হবে। এ লক্ষ্যে শিক্ষকবান্ধব নীতি ও পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে কমলগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ায় মো. ফরিদ আহমদকে শিক্ষক সমিতির পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তাঁর এ অর্জনকে উপস্থিত শিক্ষকরা শিক্ষাক্ষেত্রে অনুকরণীয় উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

বিশ্ব শিক্ষক দিবসের এ আয়োজন শিক্ষকদের প্রতি সমাজের শ্রদ্ধা ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ হিসেবে স্থানীয়দের কাছে ইতিবাচক সাড়া ফেলেছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর