বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীরামপুর নয়াবাজারে আল ইকরা ইসলামি কিন্ডারগার্টেনের ভিত্তিপ্রস্তর স্থাপন মৌলভীবাজারে চুরি যাওয়া দুই গরু উদ্ধার, পিকআপসহ আটক ৪ কমলগঞ্জে ছুটি শেষের ২৬ দিনেও কর্মস্থলে ফেরেননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীমঙ্গলে বসতঘরের পাশ থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার শ্রীমঙ্গলে জালে আটকে পড়া অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর মুমিনুল হক অ্যাওয়ার্ড পেয়েছেন কবি আবদুল হাই ইদ্রিছী সাংবাদিক সম্মেলনে উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে আব্দুল কাইয়ুম রুমনের বক্তব্য কমলগঞ্জে ধলাই নদীতে ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব, মাছ ধরতে মানুষের ঢল শ্রীমঙ্গলে লোকালয় থেকে অজগর উদ্ধার, লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত কমলগঞ্জে বসতঘরে আগুন, ১০ হাজার টাকার ক্ষতির অভিযোগ

কমলগঞ্জে পূজার বোনাসের দাবিতে তিন চা বাগানের শ্রমিকদের মানববন্ধন

রিপোটার : / ৫৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজার আগে চুক্তি অনুযায়ী পূর্ণ উৎসব বোনাস না পাওয়ার অভিযোগে মৌলভীবাজারের কমলগঞ্জে তিন চা বাগানের শ্রমিকরা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় আলীনগর চা বাগান হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করেন শ্রমিকরা। এ সময় তারা পূজার আগেই প্রাপ্য বোনাস পরিশোধের দাবি জানান।

ডানকান ব্রাদার্সের আলীনগর চা বাগান এবং এর ফাঁড়ি সুনছড়া ও কামারছড়া চা বাগান পঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন আলীনগর চা বাগান পঞ্চায়েতের সভাপতি গণেশ পাত্র। এতে বক্তব্য দেন সজল কৈরী, শ্যামল গোস্বামী, কামারছড়া চা বাগান পঞ্চায়েতের সভাপতি দিলিপ কৈরী, সীতারাম বীন ও চা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রামভজন কৈরীসহ অন্যরা।

বক্তারা অভিযোগ করেন, বাংলাদেশ চা সংসদ ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের চুক্তি অনুযায়ী উৎসব বোনাস দেওয়ার কথা থাকলেও কর্মদিবস গণনার ক্ষেত্রে বৈষম্য করা হয়েছে। তাদের দাবি, সাপ্তাহিক ছুটির মজুরি ও বার্ষিক ছুটির হিসাব বিবেচনায় না নিয়ে শুধু যেসব দিন শ্রমিকরা সরাসরি কাজে উপস্থিত ছিলেন, সেসব দিনের ভিত্তিতে বোনাস নির্ধারণ করা হয়েছে। এতে অনেক শ্রমিক পূর্ণ বোনাস থেকে বঞ্চিত হয়েছেন।

তারা বলেন, চা শ্রমিকরা সারা বছর কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন। অথচ তাদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার সময় প্রাপ্য বোনাস না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে উৎসব উদ্‌যাপন ব্যাহত হচ্ছে।

বক্তারা আরও বলেন, শ্রম আইন ও চা-শিল্পের মজুরি সংক্রান্ত বিধান অনুযায়ী শ্রমিকদের উৎসব বোনাসের অধিকার রয়েছে। তাই দুর্গাপূজার আগেই শ্রমিকদের প্রাপ্য বোনাস পরিশোধে বাগান ব্যবস্থাপনার প্রতি জোর দাবি জানান তারা। অন্যথায় দাবি আদায়ে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দেন।

এদিকে, গত ১২ অক্টোবর চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শ্যামল অলমিক ও সাধারণ সম্পাদক হরিনারায়ন হাজরা এক যৌথ বিবৃতিতে জানান, জেলার বিভিন্ন চা বাগানে এখনো অনেক শ্রমিক উৎসব বোনাস পাননি। যেসব বাগানে বোনাস দেওয়া হয়েছে, সেখানেও পূর্ণ বোনাস দেওয়া হয়নি বলে তারা অভিযোগ করেন।

বিবৃতিতে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর, দেওছড়া, ডবলছড়া, চাতলাপুর ও তিলকপুরসহ বিভিন্ন চা বাগানের শ্রমিকদের উৎসব বোনাসের পরিবর্তে হাজিরা বা উৎসাহ বোনাস দেওয়ার অভিযোগ তুলে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর