বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ১৭ ফুটের অজগর উদ্ধার রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল কমলগঞ্জে ‘আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে জনমতের ওপর গুরুত্বারোপ উপজেলা সদর গ্রুপ কমিটির নির্বাচন ঘিরে ছলিমবাজারে শ্রমিকদের সঙ্গে তারেক মিয়ার মতবিনিময় সভা শ্রীমঙ্গলে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি “হাজি মুজিব “ কমলগঞ্জে ১,২০০ ফলন্ত কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ শ্রীমঙ্গলে লোকালয় থেকে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার সীমান্তে নিহত মুজিবুরের পরিবার পেল প্রধানমন্ত্রীর সহায়তা

কলেজ প্রভাষক বিশ্বেশ্বর দেবনাথ স্মরণে শোক সভা ,প্রধান অতিথি প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী

রিপোটার : / ৬৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

অত্র কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক বিশ্বেশ্বর দেবনাথের স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) কলেজ প্রাঙ্গণে আয়োজিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। সভার শুরুতে প্রয়াত প্রভাষক বিশ্বেশ্বর দেবনাথের বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

কলেজের অধ্যক্ষ মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন প্রয়াত শিক্ষকের কন্যা রচিতা দেবনাথ, প্রভাষক রাবেয়া খাতুন, সাবেক জিবি সদস্য রফিকুল আলম এবং শিক্ষার্থী সুমাইয়া ফেরদৌস জান্নাত।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, প্রয়াত বিশ্বেশ্বর দেবনাথের স্ত্রী স্বপ্না দেবনাথ, বোন রত্না দেবনাথ, কলেজ কমিটির সদস্য ও সাবেক পৌর কাউন্সিলর জসিম উদ্দিন শাকিল, উপজেলা যুবদল আহ্বায়ক মাহবুবুর রহমানসহ অন্যান্যরা।

শোক বার্তা পাঠ করেন প্রভাষক শর্মিলা সিনহা ও শিক্ষার্থী স্নেহা চ্যাটার্জী। শোক সভার সার্বিক কার্যক্রম সঞ্চালনা করেন প্রভাষক সুভাষ চন্দ্র সিংহ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর