শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আলীনগর চৌমুহনী বাজারের ঐতিহ্য ও পরিচয় রক্ষায় ব্যবসায়ীদের সোচ্চার অবস্থান

দলীয় সিদ্ধান্ত অমান্যের অভিযোগে কমলগঞ্জে বিএনপির ১৭ নেতা বহিষ্কার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: / ৩৬৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কমলগঞ্জ উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের ১৭ জন নেতাকে দলের সকল স্তরের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।



২৯ জানুয়ারি ২০২৬ ইং তারিখে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অব্যাহতির আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং উক্ত ব্যক্তিবর্গের সঙ্গে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কোনো পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
অব্যাহতি প্রাপ্ত নেতারা হলেন—
সিপার আহমদ তরফদার (সাবেক সভাপতি, ১নং রহিমপুর ইউনিয়ন বিএনপি), আতাউর রহমান চৌধুরী (সাবেক সাধারণ সম্পাদক, ১নং রহিমপুর ইউনিয়ন বিএনপি), আব্দুল ময়ূন ফারুক (সাবেক সদস্য, কমলগঞ্জ উপজেলা বিএনপি), সাজিদ আলী (সাবেক সাধারণ সম্পাদক, ২নং পতনঊষার ইউনিয়ন বিএনপি), মাহমুদুর রহমান বাদশা (সাবেক সভাপতি, ২নং পতনঊষার ইউনিয়ন বিএনপি), এনামুল হক শামীম (সাবেক সভাপতি, ৪নং শমশেরনগর ইউনিয়ন বিএনপি), রেজাউল করিম নোমান (সাবেক সাধারণ সম্পাদক, ৩নং মুন্সীবাজার ইউনিয়ন বিএনপি), লুৎফুর রহমান সাইফুল (সাবেক সদস্য, কমলগঞ্জ উপজেলা বিএনপি), সিদ্দেকুর রহমান চৌধুরী (সাবেক সভাপতি, ৬নং আলীনগর ইউনিয়ন বিএনপি), জিহাদ আহমদ চৌধুরী (সাবেক সাধারণ সম্পাদক, ৬নং আলীনগর ইউনিয়ন বিএনপি), আব্দুল কাদির (সাবেক সাধারণ সম্পাদক, ৭নং আদমপুর ইউনিয়ন বিএনপি), আবুল কাহের আছরু (সাবেক সাংগঠনিক সম্পাদক, ৭নং আদমপুর ইউনিয়ন বিএনপি), লুৎফুর রহমান আজমল (সাবেক সাংগঠনিক সম্পাদক, ৯নং ইসলামপুর ইউনিয়ন বিএনপি), অজয় কানু (সাবেক সাধারণ সম্পাদক, ৮নং মাধবপুর ইউনিয়ন বিএনপি), বিল্লাল হোসেন চৌধুরী (সাবেক সদস্য, কমলগঞ্জ উপজেলা বিএনপি), আব্দুল হক চৌধুরী সাইন্স (সাবেক সদস্য, কমলগঞ্জ উপজেলা বিএনপি) এবং ডা. মনসুর আলী মঞ্জু (সাবেক সাধারণ সম্পাদক, ৫নং কমলগঞ্জ ইউনিয়ন বিএনপি)। বিজ্ঞপ্তিতে কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক স্বাক্ষর করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর