শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

২২ দফা ইশতেহার ঘোষণা রিকশা প্রতীকের প্রার্থী শেখ নূরে আলম হামিদীর

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: / ৯৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে ১১ দলীয় জোট সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী শেখ নূরে আলম হামিদী তার নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে কমলগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ২২ দফা নির্বাচনি ইশতেহার তুলে ধরেন।

ইশতেহারে শ্রীমঙ্গল ও কমলগঞ্জকে পরিকল্পিতভাবে ‘গ্রিন ও ক্লিন সিটি’তে রূপান্তরের অঙ্গীকার করেন শেখ নূরে আলম হামিদী। একই সঙ্গে শান্তি, উন্নয়ন ও জনকল্যাণভিত্তিক রাজনীতির প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি।

ইশতেহারের গুরুত্বপূর্ণ দফাগুলোর মধ্যে রয়েছে, শিক্ষা ও স্বাস্থ্য খাতের অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়ন, কৃষি ও মৎস্য খাতের প্রযুক্তিনির্ভর উন্নয়ন, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, পর্যটন শিল্পের বিকাশের মাধ্যমে স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি, নারী শিক্ষা ও নিরাপত্তা জোরদার, চা শ্রমিক ও সংখ্যালঘু জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন।

এছাড়া কমলগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপন, শ্রীমঙ্গলে চা গবেষণা প্রতিষ্ঠান ও নিলাম কেন্দ্র আধুনিকীকরণ, শমসেরনগর বিমানবন্দর পুনরায় চালু, প্রবাসীদের জন্য নিরাপদ অভিবাসন ও পুনর্বাসন সুবিধা নিশ্চিত করার কথাও ইশতেহারে উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে শেখ নূরে আলম হামিদী বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে মৌলভীবাজার-৪ আসনকে একটি আধুনিক, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী জনপদে রূপান্তর করা হবে। সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ যেন সমান নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারে-সে লক্ষ্যেই তার রাজনৈতিক অঙ্গীকার।
সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর