শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

জাতীয় নির্বাচন সামনে রেখে মৌলভীবাজারে যৌথ বাহিনীর সমন্বিত মহড়া

ডেস্ক রিপোর্ট / ৯৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে মৌলভীবাজারে যৌথ বাহিনীর সমন্বিত মহড়া অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে শহরের সাইফুর রহমান স্টেডিয়ামে এ মহড়ার আয়োজন করা হয়।

মহড়ায় একটি ভোটকেন্দ্রে স্বাভাবিক ভোটগ্রহণ চলাকালে দুর্বৃত্তদের অনুপ্রবেশ, ভোটগ্রহণে বাধা, ব্যালট বাক্স ছিনতাই ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির দৃশ্য উপস্থাপন করা হয়। একই সঙ্গে এসব পরিস্থিতি মোকাবিলায় পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত ও দ্রুত কার্যক্রম প্রদর্শন করা হয়।

এ সময় ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত সদস্যের বডিওর্ন ক্যামেরার মাধ্যমে কন্ট্রোল রুমে লাইভ বার্তা প্রেরণ, কন্ট্রোল রুমের নির্দেশনায় মোবাইল টিম ও স্ট্রাইকিং টিমের তাৎক্ষণিক উপস্থিতি এবং সেনাবাহিনী, বিজিবি, র‍্যাবসহ অন্যান্য বাহিনীর যৌথ অভিযানের মাধ্যমে অল্প সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কৌশল দেখানো হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় লাঠিচার্জ, গ্যাসগান ও সাউন্ড গ্রেনেডের ব্যবহারও মহড়ায় প্রদর্শিত হয়।

মহড়ায় উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ বিলাল হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রুবেল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ সাব্বির সাজ্জাদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দিন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেনসহ সেনাবাহিনী, আনসার ব্যাটালিয়ন, বিজিবি ও র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নির্বাচনে সব বাহিনীর সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো নাশকতামূলক পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবেলার সক্ষমতা প্রদর্শনের উদ্দেশ্যেই এই মহড়ার আয়োজন করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর