মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে নির্বাচনের শেষ মুহূর্তেও সামাজিক মাধ্যমে প্রচারণায় জোরদার তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও ভোটারদের সমর্থন আদায়ে নিরলসভাবে কাজ করছেন প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)-এর উত্তরসূরিরা।
প্রচারণার কেন্দ্রবিন্দুতে রয়েছেন হাজী মুজিব সাহেবের ছেলে মুঈদ আশিক চিশতী এবং ভাতিজা মোহাম্মদ মুন্না চৌধুরী সহ বাকিরাও, আইন মেনে শেষ মুহুর্তেও তারা নিয়মিতভাবে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে গণসংযোগ করছেন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গিয়েছেন ভোটারদের দ্বারে দ্বারে। স্থানীয় নেতাকর্মীদের সংগঠিত করে প্রচারণাকে আরও গতিশীল করার উদ্যোগটিও বাস্ হয়েছে বলে জানা গেছে।

শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বিভিন্ন গ্রাম, বাজার ও জনপদে তাদের সক্রিয় উপস্থিতি ছিল চোখে পরার মত । পথসভা, উঠান বৈঠক এবং সরাসরি ভোটারদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তারা দলীয় বার্তা তুলে ধরেছেন।
দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই তারা এলাকায় সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
স্থানীয় নেতাকর্মীদের জানান, বিজয় নিশ্চিত করার লক্ষ্যে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রতীক ধানের শীষের পক্ষে ভোটারদের সমর্থন আদায়ে শেষ মুহুর্তেও প্রচারণা অব্যাহত ছিল বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে নির্বাচনী এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নিজ নিজ অবস্থান থেকে প্রচারণা চালিয়ে যাচ্ছেন ফোনকলে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। নির্বাচন ঘিরে ভোটারদের মধ্যেও আগ্রহ ও আলোচনা লক্ষ্য করা যাচ্ছে।
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি সর্বস্তরের ভোটারদের কাছে উন্নয়নের প্রতীক ধানের শীষ মার্কাকে বিজয়ী করার জন্য অনুরোধ করেন হাজী মুজিব সাহেবের ছেলে মুঈদ আশিক চিশতী।