শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আলীনগর চৌমুহনী বাজারের ঐতিহ্য ও পরিচয় রক্ষায় ব্যবসায়ীদের সোচ্চার অবস্থান

কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে মহান শহীদ দিবস পালিত

ডেস্ক রিপোর্ট / ৭০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

  • মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) উপজেলার মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও ‘ভাষার আড্ডা’ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিশিষ্ট লেখক ও গবেষক আহমদ সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন বলেন, ‘বায়ান্নর ভাষা আন্দোলন আমাদের জাতীয় চেতনার মূল ভিত্তি। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে বাংলা ভাষার সঠিক ইতিহাস ও মর্যাদা ছড়িয়ে দিতে এ ধরণের আয়োজন প্রশংসনীয়।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য ও বিশিষ্ট সমাজসেবক রাসেল হাসান বখ্ত, কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমরেন্দ্র সেনগুপ্ত বুলবুল এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুস সালাম।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মশিউর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক সুবর্ণা দেব, শম্পা রাণী চন্দ, তারিন সুলতানা, অসীম দেবনাথ, নিপুণ শর্মা, সনজু নাইডু ও মুনিয়া মুনসহ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়।📸


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর