শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা: মাদক ও গ্রামভিত্তিক অপরাধ দমনে সমন্বিত পদক্ষেপের নির্দেশনা

রিপোটার : / ১১৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং জননিরাপত্তা জোরদারের লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

সভায় গত মাসের অপরাধচিত্র, মাদক সংক্রান্ত অভিযানের অগ্রগতি, চুরি-ছিনতাই ও গ্রামাঞ্চলে সংঘটিত ছোটখাটো অপরাধের প্রবণতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে সীমান্তঘেঁষা ও প্রত্যন্ত এলাকায় নজরদারি বাড়ানো, বিট পুলিশিং কার্যক্রম আরও সক্রিয় করা এবং ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি অংশগ্রহণ জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করাহয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে। অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে। তিনি জনপ্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাসুক মিয়া, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল এবং কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন।

বক্তারা মাদক বিস্তার রোধ, কিশোর গ্যাং তৎপরতা নিয়ন্ত্রণ এবং রাত্রীকালীন টহল জোরদারের দাবি জানান। তারা গ্রাম পর্যায়ে স্থানীয় নেতৃত্ব ও সচেতন মহলের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

সভা শেষে উপজেলা প্রশাসন জানায়, আইন-শৃঙ্খলা রক্ষায় সমন্বিত মনিটরিং জোরদার, নিয়মিত ফলোআপ সভা এবং গুরুত্বপূর্ণ স্পটে পুলিশি উপস্থিতি বৃদ্ধি সংক্রান্ত একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর