বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ১৭ ফুটের অজগর উদ্ধার রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল কমলগঞ্জে ‘আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে জনমতের ওপর গুরুত্বারোপ উপজেলা সদর গ্রুপ কমিটির নির্বাচন ঘিরে ছলিমবাজারে শ্রমিকদের সঙ্গে তারেক মিয়ার মতবিনিময় সভা শ্রীমঙ্গলে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি “হাজি মুজিব “ কমলগঞ্জে ১,২০০ ফলন্ত কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ শ্রীমঙ্গলে লোকালয় থেকে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার সীমান্তে নিহত মুজিবুরের পরিবার পেল প্রধানমন্ত্রীর সহায়তা

কমলগঞ্জে ১০৩ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: / ১২২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে পৌর এলাকার দক্ষিণ কুমড়াকাপন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—দক্ষিণ কুমড়াকাপন গ্রামের খুরশেদ আলীর ছেলে মো. আতিকুর রহমান (৪০) এবং আলী বদিখানের ছেলে আহমদ খান (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কুমড়াকাপনের বালু মহাল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন দুইজনকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪২ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আনীত অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত তারা আইনের দৃষ্টিতে অভিযুক্ত হিসেবেই বিবেচিত হবেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর